রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Elderly Couple from Cossipore gets approval from Calcutta High Court for IVF 

কলকাতা | ‘টেস্ট টিউব বেবি’ নেওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট, খুশির হাওয়া কাশীপুরের দম্পতির জীবনে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২২ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: স্বামীর বয়স বেশি হওয়ায় ‘টেস্ট টিউব বেবি’ বা আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নেওয়ার অনুমতি দিচ্ছিল না স্বাস্থ্য দফতর। অগত্যা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কাশীপুরের এক দম্পতি। গত মঙ্গলবার তাঁরা আদালতে আবেদন করেন। শুক্রবার তাঁদের সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি অমৃতা সিনহা। 

গত ৩০ বছরের দাম্পত্য জীবনে তাঁদের কোনও সন্তান হয়নি। গত বছর একটি ফার্টিলিটি ক্লিনিকে তাঁরা আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার আবেদন জানান। কিন্তু কয়েক দিন পর ওই ক্লিনিক থেকে জানিয়ে দেওয়া হয় স্বামীর বয়স বেশি হওয়ায় আইভিএফ-এর জন্য স্বাস্থ্য ভবনের অনুমতি প্রয়োজন। স্বাস্থ্য দফতরের নিয়ম অনুযায়ী, আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণের জন্য স্বামীর বয়স হতে হবে ২১ থেকে ৫৫ বছরের মধ্যে এবং স্ত্রীয়ের বয়স কোনও ভাবেই ৫০ বছরের বেশি হওয়া যাবে না। কিন্তু কাশীপুরের ওই দম্পতির ক্ষেত্রে স্বামীর বয়স ছিল ৫৮। বয়সজনিত সমস্যার কারণেই স্বাস্থ্য দফতরের অনুমতি পাচ্ছিলেন না ওই দম্পতি।

এর পরেই আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি। আদালতে তাঁরা জানান, বয়স যাই-ই হোক না কেন তাঁরা মানসিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে সন্তানধারণের জন্য প্রস্তুত। কিন্তু স্বাস্থ্য দফতরের থেকে অনুমতি মিলছে না। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি ওঠে। শুনানি চলাকালীন দম্পতির আইনজীবী অচিন জানার আদালতে জানান, তাঁর মক্কেল সন্তান লালনপালনের জন্য আর্থিক ভাবে সক্ষম। মানসিক ভাবেও তাঁরা দীর্ঘ দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। সন্তান পালনের জন্য বয়স কোনও বাধা হয়ে দাঁড়াবে না। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি সিনহা ওই দম্পতিকে ‘টেস্ট টিউব বেবি’ নেওয়ার অনুমতি দেন। আদালতে রায়ে খুশি ওই কাশীপুরের দম্পতি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া