রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতায় নম্বর গরমিলের অভিযোগ, রিপোর্ট তলব উচ্চ শিক্ষা দপ্তরের

Tirthankar Das | ২২ নভেম্বর ২০২৪ ২৩ : ৩৪Tirthankar

আজকাল ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পরীক্ষার খাতায় নম্বর গরমিলের অভিযোগ পড়ুয়াদের। দাবি, কমপক্ষে ৫০-১০০ জন পড়ুয়ার খাতা না দেখেই নাকি নম্বর দিয়েছেন এক অধ্যাপক। খাতাগুলি পুনর্মূল্যায়নের সময় ধরা পড়েছে বিষয়টি! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন এবং সাংবাদিকতা বিভাগের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ল অ্যান্ড এথিকসকের খাতায় গরমিলের অভিযোগ। সবদিক ইতিমধ্যেই খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্যের কাছে একাধিক ডেপুটেশনও জমা পড়েছে। এই বিষয়ে এবার রিপোর্ট চেয়ে পাঠাল উচ্চ শিক্ষা দপ্তর।

 


ওই বিভাগের পড়ুয়া দেব কুমার মল্লিক আজকাল ডট ইনকে জানালেন, 'আমরা যখন ৩ মাস আগে ২০২২-২৪ ব্যাচের রেজাল্ট পাই, তখন আমাদের নম্বরের বিষয়টা দেখে সন্দেহ হয়। আমাদের ইন্টারনাল পরীক্ষার কপির নম্বর কাগজে করে লিখে এনে বলা হত। শুধু তাই নয় যে বা যারা খাতা পুনর্মূল্যায়ন করতে দিয়েছে, তাঁদের মধ্যে কাউকে সাপ্লি দিয়ে দেওয়া হয়েছে বা নম্বর কমিয়ে দিয়েছে। পুরো বিষয়টা নিয়ে আমরা পুজোর আগে থেকে বসে আছি, বাধ্য হয়ে আমরা বিভাগীয় প্রধানকে বিষয়টা বলি এবং তিনি শুনে চমকে ওঠেন। সুরাহা না মেলায় ডিনকে জানানো হয় কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ওই অধ্যাপকের প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে। যখন আমরা পুনর্মূল্যায়ন করতে দেওয়া খাতা দেখতে চাই তখন দেখি কোনও খাতাই দেখা হয়নি, তাহলে কিসের ভিত্তিতে মূল্যায়ন হত এটাই এখন প্রশ্ন।'


এই বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী জানান, “ঘটনাটি জানতে পেরেছি। গুরুতর অভিযোগ। উপাচার্য নিজে দেখছেন সবটা। উপযুক্ত পদক্ষেপ অবশ্যই হবে'।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি কিশলয় রায় জানিয়েছে, “ওই বিভাগে আজ নয়, দিনের পর দিন বহু ঘটনা ঘটছে। অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে বারবার অভিযোগ এসেছে। আমি নিশ্চিত বলছি, এই বিষয়ে শিক্ষক সংগঠন জুটা চুপ তার কারণ, ওই অধ্যাপক তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত। সিপিএমের লোক!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া