রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | মন্দারমনির হোটেল এই মুহূর্তে ভাঙা যাবে না, স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Sumit | ২২ নভেম্বর ২০২৪ ২২ : ২৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আপাতত স্থগিত রাখা হল মন্দারমণিতে হোটেল ও রিসর্ট ভাঙার সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দারমণির হোটেল ও রিসর্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক মুস্তাক আলি খান জানান, তাঁরা স্বাগত জানিয়েছেন এই সিদ্ধান্তকে। আগামী ১০ ডিসেম্বর ফের এই মামলার শুনানি। তার আগে মামলার সব পক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ফলে আপাতত স্বস্তিতে হোটেল মালিকরা। 

 

স্বল্প দূরত্বের পর্যটন কেন্দ্র হিসেবে মন্দারমণি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে পর্যটকের ভিড় যত বেড়েছে ততই বেড়েছে হোটেল ও রিসর্টের সংখ্যা। কিন্তু অভিযোগ উঠেছে, বেশ কিছু হোটেল পরিবেশের নিয়মনীতির তোয়াক্কা না করে একেবারে সমুদ্রের গা ঘেঁষে গড়ে উঠেছে। বিষয়টি গড়িয়েছে ন্যাশানাল গ্রীন ট্রাইব্যুনাল (এনজিটি) পর্যন্ত। এরপরেই এনজিটি'র নির্দেশ অনুযায়ী পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন মন্দারমণিতে ১৪০টি হোটেল, রিসর্ট ও রেস্তোরাঁ ভাঙার নির্দেশ দেয়। গত ২০ নভেম্বরের মধ্যে এই ভাঙার কাজ শেষ করতে হবে বলে জেলা প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল।

 

কিন্তু হোটেল মালিকদের সংগঠন এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। একইসঙ্গে স্থানীয় রামনগরের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ-এর সঙ্গে দেখা করে ভাঙার বিষয়ে হোটেল মালিকদের সমস্যার কথা তুলে ধরেন। অখিল গিরি জানিয়েছেন, এনজিটি'র এই নির্দেশ শুনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁর সরকার এই ভাঙার সিদ্ধান্তের সঙ্গে সহমত নয়। কারণ তাতে কর্মসংস্থানের সমস্যা তৈরি হবে।  এরপরেই শুক্রবার হাইকোর্টে এই মামলার শুনানির পর আদালত আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া