বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | এক টাকার কয়েন তৈরি করতে কত খরচ হয় জানেন? উত্তর শুনলে চমকে যাবেন আপনিও

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২২ নভেম্বর ২০২৪ ২১ : ১৪Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, টাকা থাকলেই পকেট গরম। নাহলেই ফক্কা। হাতে টাকা থাকলে মনের ইচ্ছে মতো খরচ করতে পারেন অবলীলায়। কিন্তু কখনও ভেবে দেখেছেন এই যে টাকা কিংবা পয়সা খরচ করেন, তা তৈরি করতে কত খরচ করতে হয়?

১৯৯২ সাল থেকে এক টাকার কয়েন ব্যবহার করা হচ্ছে। সময়ের সঙ্গে বদলেছে কয়েনের ধরন, আকার। ইদানীং যদিও এক টাকার কয়েনের ব্যবহার অনেকটাই কমে গিয়েছে। কিন্তু জানলে অবাক হবেন এই এক টাকার একটা কয়েন তৈরি করতে কত খরচ হয়। অন্তত সাম্প্রতিক একটি রিপোর্ট তেমনই তথ্য দিচ্ছে। 

স্টেইনলেস স্টিলের তৈরি এক টাকার কয়েনের ব্যাস ২১.৯৩ মিমি, পুরুত্ব ১.৪৫ মিমি এবং ওজন ৩.৭৬ গ্রাম। ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, এই এক টাকার কয়েন তৈরি করতেই নাকি খরচ হয় ১ টাকা ১১ পয়সা। অর্থাৎ ১ টাকার কয়েনের বাজার মূল্যের থেকে তৈরির খরচ বেশি!

এক টাকার কয়েনের তুলনায় অন্যান্য মূল্যের কয়েন তৈরি করতে কিছুটা কম খরচ হয়। যেমন দু' টাকার কয়েনের জন্য খরচ হয় ১.২৮ টাকা। পাঁচ টাকার কয়েন তৈরি করার জন্য ৩.৬৯ টাকা, এবং ১০ টাকার কয়েন তৈরি করার জন্য মাত্র ৫.৫৪ টাকা খরচ হয়।

ভারতে রিজার্ভ ব্যাঙ্ক কয়েন এবং টাকার নোট ছাপানোর কাজ করে। কিন্তু টাকার মূল্য বেশি হলেও কয়েন তৈরি করতে বেশি খরচ হয়। আসলে নোট ছাপানোর ক্ষেত্রে অনেক ধরনের নিরাপত্তাজনিত নিয়ম মেনে চলতে হয়। একইসঙ্গে কাগজের নোটের আয়ুও খুব কম। তুলনায়, কয়েন বছরের পর বছর চলতে থাকে।

রিজার্ভ ব্যাঙ্কের জারি করা রিপোর্টে জানা গিয়েছে, নোট যত বড় হয়, ছাপার খরচ তত কমতে থাকে। আরবিআই-এর মতে, ২০ টাকার নোট ছাপতে ৯৫ পয়সা খরচ হয়, যেখানে ৫০ টাকার নোট ১ টাকা ১৩ পয়সায় ছাপা যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া