মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

IMD Predicts Heavy Rains

দেশ | ফের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়! দুর্যোগের আশঙ্কা, ঝড়বৃষ্টিতে হবে তোলপাড়

Rajat Bose | ২২ নভেম্বর ২০২৪ ১৪ : ৪৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ কালীপুজোর আগেই সাইক্লোন ডানা আছড়ে পড়েছিল ওড়িশা উপকূলে। বাংলায় তুমুল বৃষ্টিপাত হলেও ক্ষয়ক্ষতি হয়নি বিশেষ। এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। আইএমডি জানিয়েছে, সুমাত্রা উপকূল ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণিঝড় চিহ্নিত করা হয়েছে। আপাতত সেটি ঘূর্ণাবর্ত আকারে আছে। ২৩ তারিখ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। ২৫ তারিখ সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আর তা সত্যি হলে এবার সাইক্লোনের নাম হবে ‘‌ফেঙ্গাল’‌। এই নামটি সৌদি আরবের দেওয়া। তামিলনাড়ু উপকূলে সেটি আছড়ে পড়ার আশঙ্কা নভেম্বরের ২৭ তারিখ।


আইএমডি জানিয়েছে, ২৫ থেকে ২৭ নভেম্বর অবধি তামিলনাড়ু উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আইএমডি জানিয়েছে, ২৭ তারিখ ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড়টি শক্তি হারাবে। 


আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এর জেরে ২১ থেকে ২৪ নভেম্বর অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আর ২৫ থেকে ২৭ নভেম্বর অবধি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর দক্ষিণাংশে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পুডুচেরি, কেরলে। অন্ধ্রপ্রদেশ উপকূলেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। 


এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় পড়বে কিনা তা এখনও জানা যায়নি। ডানার সময় প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছিল। তবে ডানা বঙ্গে ল্যান্ডফল না করায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে টানা দু’‌দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছিল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া