রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Mamata Banerjee: স্বাস্থ্য খাতে বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগ, মোদিকে চিঠি মমতার

Riya Patra | ৩০ নভেম্বর ২০২৩ ১৭ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্পে বকেয়ার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। কলকাতা থেকে দিল্লি, এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এই মুহূর্তে বিধানসভায় বঞ্চনায় বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূল। তার মাঝেই দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চিঠিতে লিখেছেন, জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ আটকে রয়েছে। নির্দিষ্ট রঙ করার শর্ত দিয়ে টাকা আটকে রাখার অভিযোগ করে এই বরাদ্দা যাতে আটকে রাখা না হয়, তার আর্জি জানিয়েছেন এবং বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কথা বলেছেন তিনি। চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, "আপনি জানেন যে পশ্চিমবঙ্গ সরকার সমাজের দরিদ্র এবং প্রান্তিক অংশের উপর বিশেষ জোর দিয়ে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেয়। আমাদের প্রচেষ্টায়, আমরা বিনামূল্যে সকলকে সাশ্রয়ী, সহজলভ্য এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করছি। গত ১২ বছরে স্বাস্থ্যসেবার জন্য আমাদের বাজেটে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ যেমন সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্যসাথী, শিশুসাথী, মাতৃমা, চোখের আলো, ইত্যাদি সফলভাবে চালু করা হয়েছে। গত কয়েক বছরে বিপুল সংখ্যক মানুষ এর থেকে উপকৃত হয়েছেন। ন্যাশনাল হেলথ মিশন (NHM)-এর অধীনেও, পশ্চিমবঙ্গ সবসময়ই বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচী বাস্তবায়নে আগে রয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অংশ হিসাবে রাজ্যে স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র স্থাপনের জন্য অত্যন্ত ভাল কাজ করছে। আপনি জেনে খুশি হতে পারেন যে বর্তমানে প্রায় এগারো হাজার কার্যকরী স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র রয়েছে যার দ্বারা প্রতিদিন তিন লক্ষেরও বেশি মানুষ উপকৃত হচ্ছেন। এই ভবনগুলি ২০১১ সাল থেকে রাজ্যের রঙের ব্র্যান্ডিং অনুসারে তৈরি করা হয়েছে।" এর পরেই অভিযোগ জানিয়ে চিঠিতে লিখেছেন,  "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, সম্প্রতি আমাকে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পশ্চিমবঙ্গে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে তহবিল প্রকাশ বন্ধ করে দিয়েছে।" কারণ হিসেবে জানিয়েছেন, অন্যান্য শর্ত থাকা সত্ত্বেও স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলির জন্য নির্দিষ্ট রঙের ব্র্যান্ডিং-এর নির্দেশিকার কারণেই আটক করে রাখা হয়েছে বরাদ্দ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া