রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২১ নভেম্বর ২০২৪ ২৩ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার নবান্নতে সাংবাদিক বৈঠকে একগুচ্ছ বক্তব্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে যেমন আলু-পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, তেমনই সিআইএসএফ, নিচু তলার পুলিশের একাংশের উপরও দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে নবান্নতে এদিন মমতা একগুচ্ছ বিষয়ে বড় ঘোষণা করেন। এদিন মমতা বলেন-
১। ২০২৪-২৫ রবি মরশুমের জন্য কৃষকবন্ধু নতুন প্রকল্পে ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে মোট ২ হাজার ৯৮৩ কোটি টাকা সহায়তা প্রদান করবে রাজ্য। আগামিকাল থেকেই এই টাকা ছাড়া হবে। এবছর কৃষকবন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট ৫ হাজার ৮৫৯ কোটি সহায়তা দেবে রাজ্য। দু’বছরে রাজ্য সরকার বাংলার কৃষকদের ২১ হাজার ১৩৪ কোটি টাকার সহায়তা দিয়েছে, এই টাকা সম্পূর্ণ রাজ্যের।
২। কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবার এককালীন যে ২ লক্ষ টাকা পায়, তাতে ১ লক্ষ ২৭ হাজারের বেশি কৃষক পরিবারকে ২ হাজার ৫৪৪ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করেছে রাজ্য।
৩। শস্য বিমা প্রকল্পে এখন চাষিদের টাকা দিতে হয় না, কেন্দ্রও দেয় না। আমরা দিই। ১ কোটি ২ লক্ষ কৃষককে বাংলা শস্য বিমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়, আরও ৩ হাজার ২২১ কোটি টাকা সহায়তা করা হয়েছে।
৪। বন্যা-সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাতে প্রায় ৬৫ হাজার কৃষক এতে নাম লিখিয়েছেন। ডিসেম্বরের মধ্যে প্রতি যোগ্য কৃষক-ক্ষেতমজুর-বর্গাদার ক্ষতিপূরণ পাবেন।
৫। লক্ষ্মীর ভান্ডারে বাংলা মডেল। ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে নতুন করে ‘লক্ষ্মীর ভান্ডার’-এ যুক্ত করা হয়েছে। ডিসেম্বরে তাঁরা টাকা পেয়ে যাবেন। যতদিন বাঁচবেন, আজীবন পাবেন এই টাকা। লক্ষ্মীর ভান্ডারের জন্য সরকারের বছরে প্রায় ৬২৫ কোটি ২০ লক্ষের বেশি অতিরিক্ত খরচ হবে। এখন মোট ২ কোটি ২১ লক্ষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পাবেন। বিধবা ভাতা, বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আর্জি জানাতে হবে না।
৬। লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় ৪৮ হাজার ৪৯০ কোটির সহায়তা পেয়েছেন। আরও যুক্ত হবে ৬২৫কোটি।
৭। ডিসেম্বর থেকে ৪৩ হাজার ৯০০ জন বিধবা ভাতা পাবেন। রাজ্য জুড়ে ২০ লক্ষ ৩২ হাজারের বেশি বিধবা এই ভাতা পান, নতুন করে যুক্ত হবে ৪৩ হাজারের বেশি। রাজ্যজুড়ে এর জন্য খরচ হবে প্রায় ৩ হাজার কোটি।
৮। বিশেষ ভাবে সক্ষমদের জন্য মানবিক ভাতা, ডিসেম্বর থেকে আরও ১৯ হাজারের বেশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের এই ভাতা দেওয়া হবে, বাড়তি খরচ হবে ২৩ কোটি।
৯। আবাস যোজনায় ৬০শতাংশ দেয় কেন্দ্র, ৪০ শতাংশ রাজ্য। ২৪ হাজার ২৭৫কোটি টাকা এই খাতে পায় রাজ্য, সেই টাকা তিন বছর বাংলাকে দেয়নি কেন্দ্র।
বর্ষা-বন্যাকালে সাধারণের প্রবল দুর্গতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী এ-সহ একাধিক ইস্যুকে বারবার কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?