শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২১ নভেম্বর ২০২৪ ২৩ : ১০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: প্রবাদ আছে, ভালবাসার কোনও বয়স হয় না, প্রেমের কোনও বয়স হয় না। প্রেম সবসময়ই অনিশ্চিত, সমাজের সাধারণ নিয়মের সীমা ছাড়িয়ে যেতে পারে। এবার সেরকমই এক ঘটনা সামনে এসেছে, যাতে কার্যত হতবাক হয়ে গিয়েছেন সাধারণ মানুষ। প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে এক মা এবং তাঁর ছেলের প্রিয় বন্ধুর মধ্যে। শুধু তাই নয়, পরবর্তীকালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বর্তমানে সুখের সংসার কাটাচ্ছেন। অ্যামি নামে এক মহিলার সন্তান আইডিন এবং ব্রাইস ছোটবেলা থেকে একে অপরের বন্ধু।
জানা গিয়েছে, ব্রাইসের যখন ১৩ বছর বয়স তখন সে তাঁর বন্ধুর মা অ্যামির প্রেমে পড়ে। কিন্তু বয়স না হওয়ায় সে তখনই কোনও পদক্ষেপ নেয়নি। নিজের অনুভূতি প্রকাশ করতে ব্রাইস অপেক্ষা করে নিজের ১৮ বছরে পা দেওয়া পর্যন্ত। এক বিশেষ দিনে ব্রাইস অ্যামির প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করে। তবে প্রথমবারেই তাকে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়। অ্যামি তাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্যের কথা টেনে আনেন। জানান, ব্রাইস তাঁর কাছে একজন ছেলের মত। কিন্তু সেই সময় বাধা দিলেও তারপর থেকে অ্যামি ধীরে ধীরে ব্রাইসকে নতুন ভাবে দেখতে শুরু করেন।
পরবর্তীকালে ব্রাইস তারক বন্ধুর মাকে বিবাহের প্রস্তাব দিলে তাও গ্রহণ করেন অ্যামি। বোঝনদার আইডিনও তার মা এবং প্রিয় বন্ধুর সম্পর্ক মেনে নেয়। এমনকি, কাপল হিসেবে অ্যামি এবং ব্রাইস প্রথম দেখা করতে গেলে আইডিনকেও সঙ্গে নিয়ে যান অ্যামি। দু’বছরের সম্পর্কের পর, অ্যামি ও ব্রাইস বিয়ে করেন এবং একটি নতুন পরিবারের সূচনা করেন। অ্যামির প্রেমের গল্পটি একটি অবিশ্বাস্য কাহিনী বলে মতামত নেটিজেনদের। তাঁর ও ব্রাইসের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, তা প্রথমে সমাজের চোখে অদ্ভুত লাগলেও অনেকেই প্রশংসা করেছেন তাঁদের সম্পর্কের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?