মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | হাসিনা বিরোধী ছাত্রসংগঠনদের মধ্যে সংঘর্ষ, রিকশা চালকদের অবরোধ, ইউনূস জমানায় উত্তাল ঢাকা

Riya Patra | ২১ নভেম্বর ২০২৪ ২১ : ৫৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে। কিন্তু ইউনূস জমানায় মাঝে মাঝেই উত্তাল হচ্ছে ঢাকা। ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরেও ছাত্র সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই। বুধবার এবং বৃহস্পতিবার, দুই ভিন্ন ঘটনায় দফায় দফায় উত্তাল সে দেশের রাজধানী।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার যে দুই ছাত্রদল দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে, সেই দুই দল সে দেশের রাজনীতেতে মূলত হাসিনা বিরোধী  ছাত্র সংগঠন বলে পরিচিত। কোটা সংস্কারের আন্দোলনে এই দুই দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিল। ঢাকা কলেজ এবং সিটি কলেজের দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার। ইট ছোড়া থেকে শুরু করে বচসা গড়ায় বহুদূর। ঘটনায় আহত হয়েছেন বহু পড়ুয়া।

এই সংঘর্ষ থামলেও, বৃহস্পতিবার ফের উত্তাল ঢাকা। এদিন ব্যাটারিচালিত রিকশা চালকরা। নিজেদের একগুচ্ছ দাবি নিয়ে ঢাকার সড়ক এবং রেলপথ অবরোধ করেন তাঁরা। বাংলাদেশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, ব্যাটারিচলিত রিকশা নিয়ে হাইকোর্ট যে সিদ্ধান্ত জানিয়েছে, তার প্রতিবাদেই বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন শুরু করেন ব্যাটারিচলিত রিকশা চালকরা। ঢাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পরিস্থিতি।

ওই ঘটনার প্রেক্ষিতে সে দেশের হাইকোর্ট ব্যাটারিচালিত রিকশা নিয়ে সিদ্ধান্তে জানিয়েছিল, হয় ওই রিকশার চলাচল বন্ধ করতে হবে, অন্যথায় নিয়ন্ত্রণ করা হবে গতিবিধি। ওই সিদ্ধান্তের বিরোধিতা করেই বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা শহরকে একপ্রকার স্তব্ধ করেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।  মহাখালীতে রেলপথ অবরোধের কারণে অন্যান্য শহরগুলি থেকেও বিচ্ছিন্ন ঢাকা। আগারগাঁওয়েও চলছে ধর্মঘট। বচসা, বিক্ষোভার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে ভাঙচুর চলেছে বলে জানা গিয়েছে বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া