বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

By maintaining these all tricks mens can also improve their skin tone bright and clean

লাইফস্টাইল | শুধু মহিলাদের নয়, রূপচর্চার দরকার ছেলেদেরও, এইসব উপায়ে যত্ন নিলেই পুরুষদের ত্বকের সৌন্দর্য থাকবে অমলিন 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২১ নভেম্বর ২০২৪ ২১ : ৩৮Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ ত্বকের যত্ন নিতে ধাপে ধাপে ‘স্কিন কেয়ার রুটিন’ মেনে চলাই নিয়ম। কিন্তু পুরুষদের কাছে যা একেবারেই না পসন্দ। তাদের কাছে ত্বকের যত্ন মানেই মুখ ধুয়ে নেওয়া ও শীতকালে ময়েশ্চারাইজার ব্যবহার করা। অনেকেই জানেন না, মহিলাদের থেকে পুরুষের ত্বক বেশি তৈলাক্ত ও  সেন্সিটিভ। 
সারাদিন রোদে ঘুরে, ধুলো ময়লা জমে পুরুষের ত্বক হয়ে যায় মলিন। তাই সঠিক সময়ে সঠিক যত্ন না নিলেই অকালেই ত্বক বুড়িয়ে যায় ও দাগছোপ পড়ে। দেখে নিন কীভাবে যত্ন নেবেন।

ত্বকের যত্নে প্রথমেই করনীয় হলো ক্লিনজিং। ধুলো ময়লা তেল জমে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়। ফলে ব্রণ ও ব্ল্যাকহেডসের মতো সমস্যা তৈরি হয়। তাই সকাল ও রাতে ত্বক পরিষ্কার করুন। তাই ছেলেরা দিনে দু’বার ফেসওয়াশ ব্যবহার করতে পারলে ভাল। বাইরে থেকে ফিরলে ভাল করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। ছেলেদের জন্য কী ধরনের ফেসওয়াশ জরুরি তা আগে জেনে নেবেন।সেটিই ব্যবহার করুন।

মেয়েরা রোদে বেরনোর সময় যতটা সানস্ক্রিন ব্যবহার করে, পুরুষেরা ততটা করে না। বরং বেশিরভাগ ছেলেরা সানস্ক্রিন ব্যবহারই করে না। সানস্ক্রিন সূর্যের অতিবেগুনি  রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে। সহজে কালো দাগছোপ পড়তে দেয় না। তাই সানস্ক্রিনের ব্যাপারে খেয়াল রাখলে ভাল হয়। চোখের নীচের ত্বক তুলনামূলক পাতলা হয়। তাই সহজেই এই ত্বক কুঁচকে যায়। ভিটামিন কে আছে এমন সিরাম ব্যবহার করুন চোখের নীচে। ঠোঁটের যত্ন বেশিরভাগ ছেলেই নিতে অভ্যস্ত নয়। ধূমপানের অভ্যাস থাকলে সহজেই ঠোঁট কালো হয়ে যায়। তাই চেষ্টা করতে হবে ঠোঁটকে নরম ও আর্দ্র রাখার। লিপবামের ব্যবহার তাই খুব জরুরি।

স্নান সেরে নিয়মিত লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সেভিং করার সময় ভাল ব্র্যান্ডের সেভিং ক্রিম ব্যবহার করতে হবে, কারণ সেভিং করার পর অনেকের ত্বক রুক্ষ ও লালচে হয়ে যায়। শ্যাম্পু করার সময় বেছে নিতে হবে ছেলেদের জন্য তৈরি শ্যাম্পু ও কন্ডিশনার। 

সপ্তাহে অন্তত তিন দিন এক্সফোলিয়েশন করা জরুরি। এক্সফোলিয়েশনে ত্বকের মরা কোষ দূর হয়। রন্ধ্রে জমে থাকা ময়লাও দূর হয়। ত্বক ভিতর থেকে সতেজ এবং জেল্লাদার হয়ে ওঠে। এর জন্য স্ক্রাবিং খুব জরুরি। ঘরোয়া উপাদান দিয়ে স্ক্রাব করে মুখ ধুয়ে নিন। গালে দাড়ি থাকলে পরিষ্কার করুন একদিন অন্তর।

জল বেশি খেলে, ত্বকও সতেজ থাকবে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বেশি করে জল খাওয়া জরুরি। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দিনে কম করেও তিন থেকে সাড়ে তিন লিটার জল জরুরি। তবে ডায়াবিটিস বা অন্য অসুখ থাকলে, কতটা জল খাবেন তা চিকিৎসকের থেকে জেনে নেওয়া উচিত। এছাড়া ব্রকোলি, বেদানা, টমেটো, পালং শাক প্রভৃতি টাটকা শাকসবজি ফলমূল খেতে হবে। ৮-৯ ঘন্টা ঘুম বাধ্যতামূলক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া