মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফের আদানি নিয়ে চড়া সুর রাহুলের, বললেন, 'মোদি বাঁচাচ্ছেন আদানিকে, জড়িত তিনিও'

Riya Patra | ২১ নভেম্বর ২০২৪ ১৯ : ২০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: গৌতম আদানি এবং আরও ৭ জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে সরকারকে ঘুষ দেওয়ার। তাঁর বিরুদ্ধে ২,২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রুপের সহযোগী সংস্থাগুলি এই ঘুষ-কাণ্ডের পর ৬০০ মিলিয়ন ডলারের মার্কিন বন্ড রদ করেছে। স্টক এক্সচেঞ্জকে একটি রেগুলেটরি ফাইলিংয়ে বিবৃতি দিয়েছে আদানি গ্রিন এনার্জি। এই সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের  বোর্ড সদিস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, আর এই কারণে আদানি গ্রিন এনার্জির পক্ষ থেকে মার্কিন ডলার বন্ড ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে। 


ব্লুমবার্গ বিলিওনেয়ার সূচক অনুযায়ী গৌতম আদানি এখন বিশ্বের ধনকুবেরদের তালিকায় ১৮তম স্থানে আছেন। তাঁর বিরুদ্ধে ২২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। সকাল থেকে বিশ্বের অন্যতম ধনকুবেরকে নিয়ে এই চর্চার মাঝেই, মুখ খুলেছেন কংগ্রেস নেতা, সাংসদ রাহুল গান্ধী। রাহুলের দাবি, গ্রেপ্তার করা হোক গৌতম আদানিকে এবং তাঁর ‘প্রটেক্টর’ মাধবী পুরী বুচকে জিজ্ঞাসাবাদ করা উচিত।

রাহুল বৃহস্পতিবার আদানি-ইস্যুতে বলেন, ‘এটি এখন স্পষ্ট এবং এককথায় আমেরিকায় প্রতিষ্ঠিত যে, আদানি আমেরিকার আইন এবং ভারতীয় আইন দুটোই লঙ্ঘন করেছেন। আমি এটা ভেবে অবাক হচ্ছি, এখনও এই দেশে তিনি কীকরে একজন মুক্ত মানুষ হিসেবে ঘুরে বেড়াচ্ছেন?’ 

রাহুল আরও বলেবন, ‘আমরা বারবার এটা তুলে ধরেছি, আমরা মাধবী বুচ ইস্যু নিয়ে এটি উত্থাপন করেছি এবং আজকের এই ঘটনা, আমাদের এতদিন ধরে যা কিছু বলে আসছি তার প্রমাণ।  প্রধানমন্ত্রী গৌতম আদানিকে রক্ষা করছেন এবং তিনিও আদানির সঙ্গে দুর্নীতিতে জড়িত।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া