বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made health drinks made with pineapple and banana can melt the body fat very faster

লাইফস্টাইল | মাত্র কয়েক সপ্তাহে মোমের মতো গলবে শরীরের মেদ, শুধু ব্রেকফাস্টে এই পানীয় থাকলেই সারাদিন থাকবেন চনমনে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২১ নভেম্বর ২০২৪ ১৯ : ০৭Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ ওবেসিটি বর্তমান সময়ের অন্যতম সাধারণ সমস্যা। একবার এই মেদ জমতে শুরু করলে সহজেই তার থেকে পরিত্রাণ পাওয়া যায় না। কারণ শরীরে অতিরিক্ত মেদের কারণ কম শারীরিক কসরত, অত্যধিক শুয়ে বসে থাকা, অস্বাস্থ্যকর রুটিন এবং ফাস্ট ফুড। ব্যস্ততার কারণে সঠিক উপায় অবলম্বন করে শরীরের বাড়তি মেদকে ঝরিয়ে ফেলার সময় সাধারণত থাকে না। তাই ব্রেকফাস্টে অন্য কিছু খাওয়ার বদলে এই পানীয়টি খেলে, পেটও ভরবে, এর মধ্যে উপস্থিত স্বাস্থ্যকর উপাদানগুলো শরীরের অনেক জটিল রোগকে প্রতিরোধ করবে। কীভাবে তৈরি করে খাবেন এই পানীয় জানুন।

একটি আনারসের অর্ধেক অংশ ছোট টুকরো করে কেটে নিন। সঙ্গে একটি গোটা কলাকে স্লাইস করে কেটে দিয়ে দিন। আগেরদিন রাতে ভিজিয়ে রাখুন এক চামচ ফ্ল্যাক্স সিড। আর দিন এক চামচ মধু ও কয়েকটি কুচিয়ে রাখা আমন্ড।
সমস্ত উপকরণগুলো ভাল মতো ব্লেন্ড করে নিন। খাওয়ার আগে উপরে আমন্ড কুচি ও কয়েকটি মাখানা দিয়ে দিলে মন্দ হবে না। এক গ্লাস এই পানীয় খেলেই বেশ কিছুটা সময় আপনার পেট ভরে থাকার অনুভূতি হবে। ফলে ব্রেকফাস্টে আর অন্য কিছু খাওয়ার প্রয়োজন পড়ে না। মেদ গলে ঝটপট।

আনারসে ভিটামিন , ম্যাঙ্গানিজ, পটাশিয়াম রয়েছে। রয়েছে প্রচুর পরিমাণে হজমকারী এনজাইম। এই ফলে রয়েছে ব্রোমেলেন, যা ওজন কমায়।আনারসে প্রচুর পরিমাণে বি ১২ , থায়ামিন থাকে।এই উপাদানগুলি হজমে সাহায্য করে। ভিটামিন সি ওজন কমাতে সাহায্য করে। তাই খাবারের তালিকায় আনারস রাখলে একদিকে যেমন পেট ভরবে তেমনই শরীরের বাড়তি ক্যালোরিও কমবে। লো ক্যালোরির মিষ্টি এই ফলে থাকে প্রচুর ফাইবার। খিদে কমায় ফলে সাহায্য করে ওজন কমাতেও। ফাইবার সমৃদ্ধ কলা খেলে অনেকক্ষণ পেট ভরা অনুভূত হয়। তখন অন্য খাবার খাওয়ার আগ্রহ কমে যায়। এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও কমে। পুষ্টিবিদদের মতে, যারা কলা খেতে পছন্দ করেন তারা বিভিন্ন খাবারের পরিবর্তে খাদ্য তালিকায় কলা রাখতে পারেন। এটি ওজন কমাতে সাহায্য করবে। হলুদ রঙের কলা এনার্জি এনে দেয় এবং পাকস্থলীকে সক্রিয় রাখতেও সাহায্য করে। অল্প পরিমাণ ফ্ল্যাক্স সিড খেলেই শরীর প্রোটিন, মনোস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা ৩ ও ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড, থায়ামিন, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়ামের গুণ পাওয়া যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া