বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২০ নভেম্বর ২০২৪ ০৩ : ৩৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: সোনার দাম আকাশছোঁয়া। মাঝে কয়েক দিন সামান্য কমলেও ফের হলুদ ধাতুর দাম উর্ধবমুখী। রীতিমতো হাত দিলেই ছ্যাঁকা লাগছে মধ্যমিত্তের। এদিকে শুরু হয়েছে বিয়ের মরশুম। আর যতই কস্টিউম জুয়েলারি থাকুক না কেন, সোনার গয়না ছাড়া বিয়ের আচার অনুষ্ঠান ঠিক সম্পূর্ণ হয় না। কনের সাজ তো বটেই, সাধ্যের মধ্যে নিকট আত্মীয়রা উপহারও দেন সোনার গয়না। তাছাড়া উৎসবে অনুষ্ঠানে হোক কিংবা কোনও বিয়ের নিমন্ত্রণে, সোনার গয়না পরতে বেশিরভাগ মহিলাই পছন্দ করেন।
আজকাল বেশিরভাগ গয়নাই তোলা থাকে লকারে। ফলে দীর্ঘদিন ব্যবহার না হওয়ার কারণে সোনার গয়নার দ্যুতি হারিয়ে যায়। তবে পুরনো গয়নার চমক ফেরানোর জন্য স্যাঁকরার কাছে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই সহজ উপায়ে পুরনো গয়নাকে নতুনের মতো করে নিতে পারেন। কীভাবে? রইল তারই হদিশ।
বেকিং সোডা এবং ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। একটি নতুন টুথব্রাশ ওই মিশ্রণে চুবিয়ে সোনার গয়নায় ভালো করে লাগিয়ে নিন। কিছুক্ষণ এভাবেই ঘষতে থাকুন। এই মিশ্রণটি লাগানোর আগে গয়নাগুলি ভিনিগারে কিছুক্ষণ ডুবিয়েও রাখতে পারেন। এতে ময়লা বেশি থাকলে উঠে যাবে। পরিষ্কার করার পর ভালো করে জলে ধুয়ে নিতে ভুলবেন না।
সামান্য গরম জলে লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে এবার একটা নতুন ব্রাশ নিন। আরও একটি বাটিতে পরিষ্কার জল এবং একটি কাপড়ের টুকরো ভিজিয়ে নিতে হবে। লিকুইড ডিটারজেন্ট ও জলের মিশ্রণে সোনার গয়না ১৫ মিনিট চুবিয়ে রাখুন। তারপর ওই টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষলে ময়লা উঠে আসবে। শেষে ভিজে কাপড় দিয়ে মুছে নিন গয়না।
একটি বাটিতে অ্যামোনিয়া এবং গরম জল ভাল করে মিশিয়ে নিন। এবার এতে সোনার গয়নাগুলি মিনিট কুড়ি ভিজিয়ে রাখুন। তারপর জল থেকে তুলে জল ঝরিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিলেই গয়না চকচক করবে।
সোনার গয়না নতুনের মতো ঝকঝকে করতে ব্যবহার করুন হাইড্রোজেন পার-অক্সাইড। একটি বাটিতে হাইড্রোজেন পার-অক্সাইড নিয়ে তাতে সোনার গয়নাগুলি ফেলে দিন। ধীরে ধীরে বুদবুদ উঠতে শুরু করবে। কিছুক্ষণ পর যখন বুদবুদ ওঠা বন্ধ হয়ে যাবে, তখন গয়নাগুলি কাঁটা দিয়ে তুলে পেপার টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিলেই নতুনের মতো লাগছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?