মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২০ নভেম্বর ২০২৪ ০১ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্র। দেশের রাজনীতিতে উত্তরপ্রদেশের মতো তার ভূমিকা না হলেও, নেহাত কম নয়। আর গত কয়েকবছরে মহারাষ্ট্রের রাজনীতি যে খাতে বইছে, তাতে ভোটের আগে থেকেই উত্তেজনা চরমে। বুধবার মিটে গিয়েছে ভোটও। আগামী পাঁচ বছর মহারাষ্ট্র কার, কে রাজ করবে মুম্বই নগরী, এখন বুথফেরত সমীক্ষা সামনে রেখে তারই আলোচনা।
মহারাষ্ট্র বলতে গেলে একটু বলে নেওয়া যাক, বালাসাহেব ঠাকরে আর নেই, উদ্ধব সেই জায়গা ধরে রাখতেও পারেননি। রাজনীতির মারপ্যাঁচে মসনদ খুইয়েছেন। শরদ পাওয়ারের ঠিকানা এখনও পাওয়ার হাউস বলে রাজনীতির ময়দানে আলোচিত হলেও, ভাইপো হাত ছেড়েছেন, নেতাদের ভাঙিয়ে নিয়ে গিয়েছে বিজেপিতে। যেখানে ঠাকরের দল দু' টুকরো, পাওয়ার দল দু' টুকরো, সেই মহারাষ্ট্রে ভোট মিটল বুধবার। এই ভোট আরও গুরুত্বপূর্ণ কারণ, দুই অন্যতম প্রধান দলের ভাঙনের মাঝে, শরদ পাওয়ারের হাত ধরে ২৪-এর লোকসভা ভোটের আগে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। লোকসভা ভোট প্রমাণ, এই জোট কী পরিমাণ টক্কর দিয়েছে এনডিএ জোটকে।
একই সঙ্গে বলা ভাল, এই ভোট যেমন উদ্ধব ঠাকরের ফিরে আসার লড়াই, এই ভোট শরদের পর সুপ্রিয়া সঠিক কি না, তা প্রমাণ করার লড়াই। অন্যদিকে ঘোড়াকেনাবেচা রাজনীতিতে পরের টার্মেও টেনে নিয়ে যাবে কি না, সেই পরীক্ষা বিজেপির।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা বলছে, ঠাকরের এই দফায় আর মুখ্যমন্ত্রী হয়ে ফেরার সম্ভাবনা নেই। এনডিএ জোট ১২৮-১৪২ আসন পেতে পারে, মহাবিকাশ আঘাড়ি পেতে পারে ১২৫-১৪০ এবং অন্যান্যরা ১৮-২৩টি আসন পেতে পারে। তেমনটাই বলছে লোকশাহী মারাঠি রুদ্রর বুথফেরত সমীক্ষা। অন্যদিকে মার্টিজ তদের বুথফেরত সমীক্ষায় বলছে, এনডিএ বাা হা জোট পেতে পারে ১৫০-১৭০, মহাবিকাশ আঘাড়ি জোটের ১১০-১৩০ আসন প্রাপ্তির সম্ভাবনা, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৮-১০টি আসন। পিপলস পালস বলছে মহা জোট মহারাষ্ট্রে ১৭৫-১৯৫টি আসন জিততে পারে, অন্যদিকে মহাবিকাশ পেতে পারে ৮৫ থেকে ১১২ আসন। অন্যান্যরা ৭-১২টি আসন পাবে বলে মনে করছে তারা। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫। বিজে-পিশিবসেনা-এনসিপি জোটের মহায়ুতি জোটই আবার ক্ষমতায় ফিরবে, তেমনটাই বলছে বুথফেরত সমীক্ষা। যদি তাই হয়, তাহলে লোকসভা ভোটে সেখানে বিরোধীদের ফলাফলের বিপরীত হবে এই ফল। এখন দেখার লোকসভা ভোটের ইঙ্গিত বাস্তবে ফলবে, না কি কয়েকমাসেই খেলা ঘোরালেন শিন্ডে-অজিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?