মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দূষণের করাল গ্রাসে দিল্লি, কীভাবে নিজের শিশুকে সুস্থ রাখবেন

Sumit | ২০ নভেম্বর ২০২৪ ২২ : ৩১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: প্রবল দূষণের গ্রাসে দিল্লি। বাতাসের প্রতিটি কণাতে এখন দূষণের রাজত্ব। ইতিমধ্যেই নানা ধরণের নির্দেশিকা জারি করা হয়েছে। সেইমত দিল্লির বাসিন্দারা নিজেদের দৈনন্দিন কাজ সারছেন। তবে এই দূষণের সময়ে দিল্লিতে সবথেকে বেশি সমস্যায় পড়েছে শিশুরা। তাদেরকে কীভাবে সুস্থ রাখা হবে তা নিয়ে এখন চিন্তা সকলেরই। চিকিৎসকরা এবিষয়ে কী পরামর্শ দিচ্ছেন দেখে নিন।


যেসময় দূষণের মাত্রা সবথেকে বেশি সেই সময় শিশুদের বাইরে বের করবেন না। প্রধানত ভোরবেলা এবং সন্ধ্যের পর শিশুদের বাইরে নিয়ে বের হবেন না। নিজের বাড়ির দরজা-জানলা বন্ধ করে রেখে বাইরের দূষণ প্রবেশ করতে দেবেন না।


ঘরে বিশুদ্ধ বাতাসের জন্য এয়ার ফিল্টার লাগিয়ে নিন। এটি মূলত যে ঘরে শিশুটি রয়েছে সেখানেই লাগিয়ে নিন। এরফলে ঘরের বাতাস কিছুটা হলেও শুদ্ধ হবে। 
ঘরের মধ্যে কোনও ধূপ বা মোমবাতি জ্বালিয়ে রাখবেন না। এরফলে ঘরের পরিবেশ দূষিত হবে। যদি ঘরের মধ্যে বাতাস ভারী হয়ে যায় তাহলে পাখা চালিয়ে দিয়ে ঘরের ভারী বাতাস বাইরে বের করে দিন।


এই সময় শিশুকে এমন খাবার দিন যাতে সে সুস্থ থাকে। সহজে হজম হয়ে যাওয়া খাবারে বেশি জোর দিন। ভিটামিন সি রয়েছে এমন খাবার যেমন কমলালেবু, পেঁপেজাতীয় ফল খাওয়া যেতে পারে। 


ঘরের মধ্যে যাতে সঠিক বায়ুর পরিবেশ থাকে সেদিকে নজর রাখুন। যদি শিশুর সর্দি-কাশি, শ্বাসকষ্ট, চোখের সমস্যা হয় তাহলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। আপনার শিশু যেন কোনওভাবে ঘরের মধ্যে অস্বস্তি বোধ না করতে পারে সেদিকে নজর রাখুন। দূষণ থেকে তাকে যতটা বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টা করুন।   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া