মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২০ নভেম্বর ২০২৪ ২০ : ১৯Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: যাত্রা শেষ হওয়ার আগেই ডিউটি শেষ হওয়ায় বিমান চালাতে অস্বীকার করলেন চালকরা। যাত্রীদের গন্তব্যে যেতে হল বাসে করে। বিমানযাত্রার শেষটুকু কাটল বাসেই। প্যারিস থেকে নয়াদিল্লি গামী একটি বিমানকে দৃশ্যমানতার অভাবের কারণে ঘুরিয়ে দেওয়া। সেটি সেই সময়ে এসে পৌঁছয় জয়পুর বিমানবন্দরে। সেখানে দীর্ঘক্ষণ আটকে থাকেন যাত্রীরা। বিমান চালকেরাও যাত্রাপথের ছাড়পত্রের অপেক্ষা করতে থাকেন। কিন্তু দীর্ঘক্ষণ পরেও সেই ছাড়পত্র মেলে না, ততক্ষণে শেষ হয়ে গিয়েছে এই বিমানের চালকদের ডিউটির সময়। দেরি অত্যাধিক হওয়ায় তাঁরা বিমান চালাতে অস্বীকার করেন। তারপর অগত্যা, বাসে করে যাত্রীদের জয়পুর থেকে দিল্লি পাঠায় বিমান সংস্থা। বিমানযাত্রার এহেন বিপত্তির নজির আগে কখনও দেখা গিয়েছে কী না, সন্দেহ।
জানা গিয়েছে, প্যারিস থেকে নতুন দিল্লি আসছিল বিমানটি। জয়পুরে এসে প্রবল কুয়াশার মধ্যে পড়ে সেটি। দৃশ্যমানতা স্বাভাবিকের থেকে অনেকটা নীচে চলে যায়। ওদিকে, দূষণের মাত্রা বেশি থাকায় দিল্লিতেও ছিল অত্যাধিক ধোঁয়াশা। স্বাভাবিক কারণে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে বলা হয়, বিমানটি ওই সময়ে গন্তব্যে পৌঁছতে পারবে না। তাই দীর্ঘক্ষণ আটকে পড়ে সেটি। জয়পুরের বিমানবন্দরেই অপেক্ষা করে। জয়পুর থেকে এবার যাত্রীরা যাবেন কীভাবে? তাঁরা আবেদন করেন অন্য একটি বিমানের জন্য। কিন্তু সেটা দিতে রাজি হননি বিমান কর্তৃপক্ষ। তার বদলে করে দেওয়া হয়েছে বাসের ব্যবস্থা।
ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে। রবিবার রাত ১০টা নাগাদ যাত্রীদের নিয়ে প্যারিস থেকে রওনা দিয়েছিল বিমানটি। সোমবার সকালে সেটির পৌঁছনোর কথা ছিল রাজধানী দিল্লিতে। তার আগেই বাধা সৃষ্টি করে খারাপ আবহাওয়া।
ভুক্তভোগী এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিষয়টি। তিনি জানিয়েছেন, বিমানের মধ্যে তাঁরা পাঁচ ঘণ্টা আটকে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী এবং দু'মাসের সন্তান। তাঁরা অপেক্ষা করেছিলেন, হয়ত বিমান কর্তৃপক্ষ অন্য বিমানের ব্যবস্থা করে দেবেন। সেটা না দেওয়ায় ক্ষুব্ধ তাঁরা। জানিয়েছেন, এটা একপ্রকার হয়রানি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, দিল্লির খারাপ আবহাওয়া নতুন কোনও বিষয় নয়, তাই প্রায়শই বিমান সঠিক সময়ে বিমানবন্দরে নামতে পারে না। এর জন্য অতি অবশ্যই অন্য বিমানের ব্যবস্থা করে দেওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু সেটা না করে তাদের বাসে করে দিল্লি পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?