বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বিলাসবহুল গাড়ির ডিকিতে পচা দুর্গন্ধ, খুলতেই আঁতকে উঠল পুলিশ, তদন্ত চালাচ্ছেন ৬০ জন গোয়েন্দা

Pallabi Ghosh | ২০ নভেম্বর ২০২৪ ১৮ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিলাসবহুল গাড়ির ডিকি থেকে পচা দুর্গন্ধ বের হতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডিকি খুলতেই আঁতকে ওঠে সকলে। গাড়ির ডিকির মধ্যে ছিল এক তরুণীর মৃতদেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, দেহটি ২৪ বছর বয়সি হর্ষিতা ব্রেলার। দু'দিন ধরে পরিবারের কেউ তাঁর খোঁজ পাননি। খোঁজ নেই তাঁর স্বামীরও। কীভাবে হর্ষিতার দেহ গাড়ির ডিকিতে এল? তদন্তে নেমে চমকেও গেল পুলিশ। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পূর্ব লন্ডনে। নর্থ্যাম্পটনশায়ার পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে, মৃত তরুণী দিল্লির বাসিন্দা ছিলেন। গত বছর পঙ্কজ লাম্বারইয়ের সঙ্গে বিয়ে হয়। চলতি বছরে এপ্রিল মাসে লন্ডনে স্বামীর সঙ্গে থাকতে আসেন হর্ষিতা। ১০ নভেম্বর শেষবার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারপর দু'দিন কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। বন্ধ ছিল মোবাইল ফোন। 

 

পুলিশ জানিয়েছে, তদন্তে নেমেই একটি বিলাসবহুল গাড়ির ডিকি থেকে হর্ষিতার দেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের অনুমান, পঙ্কজ তাঁকে খুন করেছেন। খুনের পর গাড়ির ডিকিতে দেহ ভরে নর্থ্যাম্পটনশায়ার থেকে ইলফোর্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়িটি রেখে ভিন দেশে পালিয়ে গেছেন পঙ্কজ। ৬০ জন গোয়েন্দা একসঙ্গে হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছেন। 

 

স্থানীয়রা জানিয়েছেন, হর্ষিতার সঙ্গে প্রায়ই তুমুল অশান্তি হত পঙ্কজের। নিয়মিত স্ত্রীকে মারধর করতেন। চেঁচামেচির শব্দ শুনতে পেতেন প্রতিবেশীরা। হর্ষিতার দেহেও আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের অনুমান, হর্ষিতাকে শ্বাসরোধ করে খুন করছেন পঙ্কজ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া