মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতের মাটিতে হামলার জন্য তৈরি ১২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি, সীমান্তে জারি হাই অ্যালার্ট

Sumit | ২০ নভেম্বর ২০২৪ ১৮ : ০৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সামনেই শীত আসছে তার আগে ভারতের মাটিতে ফের একবার জঙ্গি নাশকতার ছক। জানা গিয়েছে ১২০ জন উন্নতমানের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি ভারতে প্রবেশের জন্য তৈরি হয়ে রয়েছে। ইতিমধ্যেই দেশের সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে। এরা সকলেই জম্মু-কাশ্মীর দিয়েই ভারতে প্রবেশ করার জন্য তৈরি রয়েছে।

 

কিছুদিনের মধ্যে এই এলাকাগুলিতে প্রবল তুষারপাত হবে তার আগেই ভারতের মাটিতে ঢুকতে চায় জঙ্গিরা। এরা যদি দেশের মাটিতে প্রবেশ করতে পারে তাহলে নতুন করে ভারতের বিভিন্ন অংশে জঙ্গি হামলা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এই খবর মেলামাত্র সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। মূলত জম্মু-কাশ্মীরকেই নিজেদের নিশানা করেছে জঙ্গিরা। এই পথ দিয়েই তারা ভারতের মাটিতে প্রবেশ করতে চাইছে।

 

পাক অধিকৃত কাশ্মীরে বর্তমানে এই জঙ্গিরা রয়েছে। সঠিক সময় পেলেই এরা সকলেই ঢুকে যাবে ভারতের মাটিতে। পাকিস্তান সেনাবাহিনী থেকে এরা বিশেষ প্রশিক্ষণ পেয়েছে। সেইমত ভারতের মাটিতে নাশকতা ছড়াতে এরা সকলেই তৈরি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ১২০ জন জঙ্গি ভারতের মাটিতে প্রবেশ করে নাশকতা চালাতে পারে।

 

এরা সকলেই লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিন এবং জৈস ই মহম্মদের সক্রিয় সদস্য বলেই খবর। প্রধানত ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই এলাকায় বরফে ঢাকা থাকে। বারামুলা, কুপওয়াড়া, বান্দিপোরা দিয়ে জঙ্গিরা প্রবেশ করতে পারে বলেই খবর। গোটা ভ্যালিকে বর্তমানে হাই অ্যালার্টের নজরে রাখা হয়েছে। স্থানীয় পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে। এই প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা যাতে ভারতের মাটিতে প্রবেশ না করতে পারে সেদিকে নজর রাখাই এখনই সেনাবাহিনীর প্রধান কাজ।    


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া