শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি! সেই আবহে ভোটগ্রহণ শুরু মহারাষ্ট্রে

দেবস্মিতা | ২০ নভেম্বর ২০২৪ ১৫ : ২৫Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: দুই রাজ্যে ভোটগ্রহণ বুধবার। সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে পড়েছে লাইন। একদিকে ভোটগ্রহণের দ্বিতীয় দফা চলছে ঝাড়খণ্ডে অন্যদিকে মহারাষ্ট্রে চলছে ভোট গ্রহণ। সকাল সকাল ভোট দিতে দেখা গেল সচিন তেন্ডুলকর, অক্ষয়কুমার সহ হেভিওয়েট নেতাদের। 

 

 

 

 

মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট আজ। জনসংখ্যার নিরিখে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্যে এক দফাতেই হচ্ছে ভোটগ্রহণ। একদিকে রয়েছে বিজেপি, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি এর জোট অন্যদিকে রয়েছে কংগ্রেস শরদ পাওয়ারের এনসিপি সহ অন্যান্যরা। মহারাষ্ট্রের মোট ভোটার রয়েছেন নয় কোটি ৭০ লক্ষ। এবারের ভোটে শাসক এবং বিরোধী দল মিলিয়ে প্রার্থী হয়েছেন মোট ৪১৩৬ জন। শাসকজোটের বৃহত্তম দল বিজেপি লড়ছে ২৫৫ আসনে। তাঁদের সকলেরই ভাগ্যগণনা হবে আগামী ২৩ নভেম্বর। 

 

 

 

 

 

মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ বর্তমানে বেশ জটিল। গতবার ২০১৯ সালের বিধানসভা ভোটে বিজেপি এবং শিবসেনার জোট জেতে। তখনও শিবসেনা ভাগ হয়নি। নির্বাচনের ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে উদ্বব ঠাকরের সঙ্গে বিজেপির বিরোধ বাধে। ফলে সরকার গঠনের বিষয়টি ঝুলে থাকে। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। অবিভক্ত এনসিপির নেতা অজিত হন উপমুখ্যমন্ত্রী। কিন্তু বেশিদিন মুখ্যমন্ত্রী থাকতে পারেননি দেবেন্দ্র ফড়নবিশ। এরপর মুখ্যমন্ত্রী হন উদ্বব ঠাকরে। রাজনৈতিক টানাপোড়েনে একটা সময় তাঁকেও ছাড়তে হয় মুখ্যমন্ত্রীর আসন। ২০২২ সালের জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরে। তখন বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন শিন্ডে। 

 

 

প্রসঙ্গত, ২০২৪ বিধানসভা নির্বাচনের ঠিক আগেই খুন হয়ে গিয়েছেন এনসিপি নেতা বাবা সিদ্দিকি। অন্যদিকে ভোট কিনতে বিজেপির নেতা টাকা ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছিল। ভোট গ্রহণের ঠিক আগেরদিন মঙ্গলবার ১৫ কোটি টাকা দিয়েছেন ভোট কেনার জন্য এই অভিযোগে বিজেপির শীর্ষনেতা বিনোদ তাওড়েকে হাতেনাতে ধরা হয়েছে। সেই নিয়ে উত্তাল সেখানকার রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে শুরু হয়েছে ভোট গ্রহণ। এইবার বিধানসভা ভোটের ফলাফল কোন শিবিরের পক্ষে যায় সেটাই এখন দেখার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া