মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২০ নভেম্বর ২০২৪ ১৩ : ৫৬Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: শ্বশুরবাড়ির আত্মীয়ের হাতে খুন হলেন তরুণী গৃহবধূ। জানা যায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই খুন। বর্তমানে খুনি কাকা শ্বশুর পুলিশের হাতে আটক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমার রুপাইছরি ব্লক অন্তর্গত বাগমারা হরিদাস চৌধুরী পাড়া এলাকায়।
রবিবার বাড়ি থেকে কাঠ কুড়োনোর জন্য বেরিয়ে আর ঘরে ফিরে আসেননি সেই তরুণী গৃহবধূ সুন্দরম ত্রিপুরা। বাড়ির লোকের খুঁজাখুঁজিতে রবিবার রাতে বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে একটি জুমের খেতে পাহাড় থেকে প্রায় ১০০ মিটার নিচে সুন্দরম ত্রিপুরার মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সাবরুম মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেন।
মৃতদেহটিতে রক্তের দাগ ও আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। ঘটনার পর থেকেই তরুণী বধূর কাকা শ্বশুর পলাতক ছিল। পরবর্তী সময়ে ঘটনার তদন্তে নেমে মৃতের কাকা শ্বশুর সুনীল ত্রিপুরাকে আটক করে পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ কাকা শ্বশুরের সঙ্গে মৃত তরুণী বধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বর্তমানে মৃত তরুণী দুই মাসের গর্ভবতী ছিলেন। সেই বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা কিছুদিন আগে জানতে পেরেছিলেন স্বামীর বাড়ির লোকজন। এই বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গত কিছুদিন আগে সালিশি সভার আয়োজন করা হয়েছিল। মৃত তরুণীর স্বামী হাতে অস্ত্র নিয়ে সুনীল ত্রিপুরার বাড়ির ঘর ভেঙে তছনছ করে দেন। সেই ঘটনার পর থেকে সুনীল ত্রিপুরা বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং তরুণী গৃহবধূকে নিয়ে তাঁর স্বামী শ্বশুরবাড়িতে চলে যান।
শ্বশুরবাড়িতে কিছুদিন থাকার পর স্ত্রী'কে নিয়ে স্বামী নিজের বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে রবিবার তরুণী গৃহবধূ জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে খুন হয়ে গেলেন কাকা শ্বশুর সুনীল ত্রিপুরার হাতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনাস্থল থেকে কাকা শ্বশুরের জুতো এবং হাতের তাবিজ উদ্ধার করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?