শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কাজের চাপ কমাতে ডেটিং করুন, অ্যাপ খুলে দিল কোম্পানি, কোথায় চালু আজব এই নিয়ম

দেবস্মিতা | ১৯ নভেম্বর ২০২৪ ০৫ : ২৮Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: অফিসে কাজের প্রেশার। তাই পরিবেশে সুসম্পর্ক বজায় রাখতে ডেটিং অ্যাপ চালু করল এক তথ্য প্রযুক্তি সংস্থা। ঘটনাটি দক্ষিণ চিনের। 

 

 

কর্মীরা যাতে কর্মক্ষেত্রে রোম্যান্স খুঁজে পায় তাই এই নয়া উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। শেনজেনে অবস্থিত কোম্পানিটির নাম ইনস্টা ৩৬০। এই অ্যাপের মাধ্যমে কর্মচারীরা শুধু নিজেদের মধ্যেই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে ডেটিং অ্যাপের পরিচয় করিয়ে দিলেও মিলবে নগদ পুরস্কার। 

 

 

সেখানকার এক সংবাদমাধ্যম দাবি করেছে, যদি কোম্পানির বাইরের কারও সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয় অ্যাপের মাধ্যমে তাহলে ৬৬ ইউয়ান করে টাকা পাবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭০ টাকা। কোম্পানির নয়া এই উদ্যোগ চালু হয়েছে তিন মাস আগে। 

 

 

ডেটিং অ্যাপের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম চালু করেছে কোম্পানি। যদি একজন কর্মচারী কোম্পানির বাইরের কারও সঙ্গে ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এবং তিন মাস সম্পর্ক বজায় রাখে, সেক্ষেত্রে পুরস্কার পাবেন তারা।  কোম্পানির কর্মচারী পাবেন সেক্ষেত্রে এক হাজার ইউয়ান। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা বেশ খানিকটা। প্রায় এগারো হাজার সাতশো টাকা। 

 

 

গত, ১১ নভেম্বরের মধ্যে কোম্পানির ফোরামে প্রায় ৫০০ টি পোস্ট প্রকাশিত হয়েছে। কোম্পানি এই ডেটিং অ্যাপের জন্য এখনও পর্যন্ত প্রায় দশ হাজার ইউয়ান বা প্রায় ১.১৬ লাখ টাকা খরচ করেছে। অফিসের কাজের চাপের পাশাপাশি এরকম সুযোগ করে দেওয়ায় খুশি কর্মীরা। অনেককে মজা করে এও বলতে শোনা গিয়েছে, কোম্পানি নিজের মায়ের চেয়ে বেশি আগলে রাখছে। 

 

 

কোম্পানির নয়া এই স্কিম ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে নেটাগরিকরা মন্তব্য করেছেন, সংশ্লিষ্ট ওই কোম্পানিতে কোনও ভ্যাকান্সি রয়েছে কি না, একইসঙ্গে কেউ আবার এমনটাও বলেছেন, প্রতি কোম্পানির এটা খেয়াল রাখা উচিত। তাহলে কর্মীরা চাপমুক্ত হন। কিছু বিরূপ মন্তব্যও এসেছে। তাদের অবশ্য দাবি, ভালোবাসাকে এইভাবে টাকা নিয়ে পরিমাপ করা উচিত নয়। 

 

 

প্রসঙ্গত, এই নিয়ম চালু করার পেছনে আরও একটা কারণ উঠে এসেছে। বর্তমানে চিনে বিয়ে এবং জন্মহার দুটোই কমছে।  সাম্প্রতিক সরকারি তথ্য বলছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে মাত্র ৪.৭৪ মিলিয়ন দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যা গত বছর ২০২৩ সালে ছিল ৫.৬৯ মিলিয়ন। কমেছে ১৬ শতাংশেরও বেশি। অন্যদিকে, দেশটির জন্মহারও নিম্নমুখী। ২০২৩ সালে, এটি প্রতি এক হাজার জনে ৬.৩৯ জনে নেমে এসেছে, যা ২০২২ সালে প্রতি হাজারে ৬.৭৭ জন ছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া