সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লেভেল ক্রসিং ভেঙে ট্রেনে ধাক্কা, উল্টে গেল ট্রাক, দুর্ঘটনার কবলে রেল

দেবস্মিতা | ১৯ নভেম্বর ২০২৪ ০৩ : ৪৯Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: ফের ট্রেন দুর্ঘটনা। গত কয়েকদিনে পরপর রেল দুর্ঘটনা হয়েছে দেশজুড়ে। এবার ঝাড়খণ্ডে। জসিডি ও শঙ্করপুরের মাঝে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে প্যাসেঞ্জার ট্রেনের। উল্টে যায় ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। 

 

 

কুমরাবাদ বোহিনি স্টেশন ছাড়ার কিছু পরেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, দুপুর আড়াইটে নাগাদ ঘটে দুর্ঘটনা। ঝাঝা আসানসোল মেমু ট্রেনটি সবে স্টেশন ছেড়ে বেরিয়েছে। সেইসময়ই একটা ট্রাক ঢুকে পড়ে লাইনে। ট্রেনের সঙ্গে উল্টে যায় ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলকর্মীরা। প্রায় এক ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ম ভেঙে হঠাৎই ট্রাকটি ঢুকে যায় লাইনে। গাড়িটি আসানসোলের দিকে যাচ্ছিল। আসানসোল রেল ডিভিশনের ডি আর এম চেতনা নন্দ সিং জানান, কোনও হতাহতের খবর নেই। যাত্রীরা এবং ট্রাক চালক সকলেই সুরক্ষিত রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটি। এই সংঘর্ষে ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। ক্ষতিগ্রস্ত ট্রেনের যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

 

 

পরিস্থিতি সামাল দিতে রেলের আধিকারিক ও জরুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, রেল পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। কীভাবে ট্রাকটি বন্ধ গেট উপেক্ষা করে বেআইনিভাবে লেভেল ক্রসিংয়ে প্রবেশ করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে মঙ্গলবারের আগেও গত কয়েক সপ্তাহে পরপর বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া