বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ নভেম্বর ২০২৪ ০০ : ৩৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: শীতের মুখে ক্রমশ বাড়ছে বায়ুদূষণের মাত্রা। কলকাতার বেশকিছু জায়গায় মাত্রা ছাড়িয়েছে বাতাসের দূষণ। গত ২৪ ঘণ্টায় দূষণ সূচকে কলকাতা পৌঁছে গিয়েছিল ২২৮-এ। মঙ্গলবার দুপুর ২.১৫ নাগাদ দূষণ সূচক ছিল ১০৯-এ। দূর্ষিত বাতাসে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় অ্যাজমা, হাঁপানি, সিওপিডি রোগীদের। সুস্থ থাকতে এই সময়ে কী কী নিয়ম মেনে চলবেন? জেনে নিন।
ধূমপান করবেন না। নিজেকে ধূমপানের জায়গা থেকে দূরে রাখুন। কারণ ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতি করে ধূমপান। ই-সিগারেট কখনোই বিড়ি-সিগারেটের স্বাস্থ্যকর বিকল্প নয়। এটিও ফুসফুসের ক্ষতি করে।
জনাকীর্ণ এবং অত্যন্ত দূষিত এলাকায় যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন। কারণ এই সব জায়গায় শ্বাসকষ্ট বাড়ে।
ইনহেলার ব্যবহার করলে, সবসময়ে সঙ্গে রাখুন। অ্যালার্জির সমস্যায় ভুগলে তার ওষুধপত্রও সঙ্গে রাখা জরুরি।
রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন। ঘরবাড়ি যাতে পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ঘরে এমন এমন রাসায়নিক ব্যবহার করবেন না, যাতে তীব্র সুগন্ধি থাকে বা তীব্র ধাঁচের অন্য কোনো রাসায়নিক থাকে।
বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। মাস্ক কিন্তু ধোঁয়াধুলো এবং বিভিন্ন জীবাণু সংক্রমণ থেকেও বাঁচায়। তাই বাড়ির বাইরে বেরোলে মাস্ক খুবই জরুরি। বাইরে থেকে এলে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
বাতাসে এখন শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। তাই দ্রুত ঠান্ডা লেগে সর্দি-কাশি হওয়ার আশঙ্কা থাকে। যা থেকে বাড়তে পারে শ্বাসকষ্ট। এই সময়ে ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত।
গুরুপাক খাবার খেলে বদহজম, অ্যাসিডিটির পাশাপাশি নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রেও কষ্ট শুরু হতে পারে। তাই খাবারের বিষয়ে সচেতন থাকতে হবে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে রঙিন ফলমূল, শাকসবজি ও প্রোটিন সমৃদ্ধ ডায়েট রাখুন। পর্যাপ্ত জল খাওয়া জরুরি। ফুসফুস ভাল রাখতে নিয়মিত শ্বাসপ্রশ্বাসের এক্সারসাইজ করুন।
হাঁপানির সমস্যা থাকলে বাধ্যতামূলকভাবে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জার টিকা নিন। শ্বাসকষ্টের সমস্যা অতিরিক্ত হলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?