বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বিয়েতে সোনার গয়না কিনতে গিয়ে ঠকছেন না তো? এই সব উপায়ে সহজেই চিনে নিন খাঁটি সোনা

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ নভেম্বর ২০২৪ ২৩ : ৪২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: চলছে বিয়ের মরশুম। সাধারণত বাঙালি বিয়েতে সোনার গয়নায় সাজেন কনে। উপহার কিংবা নিজের জন্য, বিয়েতে কম-বেশি সোনা কিনে থাকেন সকলেই৷ যদিও মধ্যবিত্ত পরিবারে এখন সোনার গয়না কেনা খুব সহজ বিষয় নয়। কোনও ক্রমে সাধ্যের মধ্যেই গয়না কেনার চেষ্টা করেন সকলে। কিন্তু কষ্টের উপার্জনের টাকায় কেনা সোনা যেন বিফলে না যায়! অর্থাৎ সোনা খাঁটি কিনা তা যাচাই করে নেওয়া জরুরি। সেক্ষেত্রে কয়েকটি উপায় জানলেই বিশুদ্ধ সোনা চিনতে পারবেন।

সোনা খাঁটি কিনা তা চেনার সবচেয়ে সহজ উপায় হল হলমার্কিং। যার সাহায্যে সহজেই সোনার বিশুদ্ধতা পরীক্ষা করা যায়। তাই সবসময় হলমার্ক করা সোনা কিনুন। সোনার গয়না কেনার সময়ে খেয়াল রাখুন তার উপর বিআইএস-এর মার্ক আছে কিনা। কারণ খাঁটি সোনার গয়নায় সব সময়ই বিআইএস-এর মার্ক থাকবে। বিআইএস-এর প্রতীকী চিহ্ন থাকলেই বুঝবেন আপনি খাঁটি সোনা কিনছেন।

চুম্বক ব্যবহার করে খুব সহজ উপায়েই খাঁটি সোনা চিনতে পারেন। আসল সোনা কখনওই চুম্বককে আকর্ষণ করবে না। কিন্তু সোনা যদি কোনওভাবে চুম্বককে আকর্ষণ করে, তার মানে সেই সোনা হয়তো সম্পূর্ণ খাঁটি নয়। সেখানে অন্যান্য ধাতুর পরিমাণ বেশি।

খাঁটি সোনার গয়না সব সময়ই জলে ডুবে যায়। সোনায় খাদ বেশি থাকলে তা জলে সম্পূর্ণ নাও ডুবতে পারে। জলে ভিজলে সোনার রং কখনও ফেক্যাসে হয়ে যাবে না। তাই গয়নার রং পরিবর্তন হচ্ছে কিনা তাও খেয়াল রাখা জরুরি।

রান্নাঘরের কিছু সহজলভ্য উপকরণ দিয়েই সোনার বিশুদ্ধতা পরীক্ষা করা যায়। ভিনিগার দিয়ে পরীক্ষা করে পরখ করতে পারেন আপনার সোনা খাঁটি নাকি নকল। সোনার গয়নার উপর ড্রপার দিয়ে ফোঁটা ফোঁটা করে হোয়াইট ভিনিগার ঢালুন। যদি সোনার রং পরিবর্তন হতে শুরু করে তাহলে বুঝবেন সেই সোনা নকল। আর যদি চকচক করে তাহলে আসল সোনা আপনার কাছে।

সোনার পরিমাণ দেখেও তা খাঁটি কিনা বোঝা যায়।  যেমন ধরুন, আপনি যদি ১৪ ক্যারেটের সোনা কেনেন, তার মানে সেই সোনায় মাত্র ১৪ অংশ সোনা। বাকি অংশ অন্য ধাতু দিয়ে তৈরি। আগেকার দিনে অনেক সোনার গয়নায় খাদ বেশি থাকত। আর সেই কারণেই পুরনো গয়না দোকানে দিলে তা যাচাই করে দেখা যায়। খাদ বেশি থাকলে বা তা ২২ ক্যারেটের না হলে বর্তমান সোনার দাম অনুসারে সেই গয়নার সম্পূর্ণ দাম দেওয়া হয় না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া