শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

woman win 20 crore in lottery, after everything lost

বিদেশ | ২০০৫ সালে লটারিতে জিতেছিলেন ২০ কোটি, এমন কী হল যাতে সব হারিয়ে পথে বসলেন মহিলা 

Rajat Bose | ১৯ নভেম্বর ২০২৪ ২২ : ৩৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ২০০৫ সালে লটারিতে জিতেছিলেন ২০ কোটি টাকা। ব্রিটেনের ইস্ট ইয়র্কশায়ারের বাসিন্দা লারা গ্রিফিথ ২০০৫ সালে লটারিতে জিতেছিলেন ২০ কোটি টাকা। একসঙ্গে এতগুলো টাকা হাতে পেয়ে মাথা ঘুরে গিয়েছিল ওই মহিলার। এখন তিনি একেবারে নিঃস্ব।


জানা গেছে, লটারি পাওয়ার আগে একদম সাধারণ জীবনযাপন করতেন ওই মহিলা। স্বামী ও মেয়েকে নিয়ে ছিল সুন্দর সংসার। লারা পেশায় ছিলেন শিক্ষিকা। আর তাঁর স্বামী রজার ছিলেন আইটি ম্যানেজার। দু’‌জনেই তখন মধ্য তিরিশে। আচমকা লটারি জিতে স্বামী–স্ত্রী দু’‌জনেই চাকরি ছেড়ে দেন। প্রায় ৫ কোটি টাকা দিয়ে বাড়ি কেনেন। পাশাপাশি বিদেশ ঘুরতে শুরু করেন। দুবাই, ফ্লোরিডা, ফ্রান্স কোনও জায়গা বাদ দেননি। এমনকী একটি স্যালনও কেনেন প্রায় দেড় কোটি টাকায়।
কিন্তু কয়েক বছরের মধ্যে বেশ কিছু ঘটনা একেবারে শেষ করে দেয় ওই দম্পতিকে। ২০১০ সালে তাঁদের স্বপ্নের বাড়ি আগুনে ধ্বংস হয়ে যায়। কোনওমতে সেই বাড়ি সারিয়ে ২০১১ সালে আবার ওই বাড়িতে বসবাস শুরু করেন তাঁরা। পরিস্থিতি সামলে ওঠার আগেই ২০১৩ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় লারার। তাঁর কথায়, ‘‌তারপর থেকে আমার লড়াইয়ের শুরু। সন্তানকে বড় করার দায়িত্ব নিই। কিন্তু ততদিনে সংসারে দেখা দিয়েছে আর্থিক অনটন।’‌ বিচ্ছেদের পর লারার আর্থিক সমস্যা আরও বড় হয়ে দেখা দেয়। বাড়ি, স্যালন সব বিক্রি করে দিতে হয়। 


মা–বাবার বিচ্ছেদ একেবারেই নিতে পারেনি মেয়ে রুবি। ট্রমাটাইজড থাকত প্রায়ই। লারার কথায়, ‘‌আমার মেয়ে এখনও পুরোপুরি সুস্থ নয়। বাড়িতে আগুন লাগার ঘটনা মনে করলে ও এখনও আতঙ্কিত হয়ে পড়ে।’‌


এখন মায়ের সঙ্গে একটি সাধারণ বাড়িতে থাকেন লারা। সঙ্গে দুই মেয়ে। বড় মেয়ে রুবি এখন ২০। আর কিটির বয়স ১৭। লটারি জেতার পরেই ছোট মেয়ের জন্ম হয়। লড়াই করে দুই মেয়েকে বড় করছেন লারা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া