বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৪ ২২ : ০৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল ভারত। এই দীর্ঘ সময়ে ব্রিটিশরা ভারত থেকে ব্যাপকভাবে সম্পদ লুঠ করেছে। বলা হয়, ব্রিটিশ শাসনের অধীনে আসার আগে বিশ্বের অন্যতম ধনী দেশ ছিল ভারতবর্ষ। কিন্তু ২০০ বছরের ইংরেজ শাসনের পর দেশভাগ এবং অন্যান্য সমস্যার জেরে তৃতীয় বিশ্বের দেশ হয়ে ওঠে ভারতবর্ষ। ইতিহাসবিদদের মতে, ১৭৬৫ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত ব্রিটিশরা ভারত থেকে সুঠ করেছে প্রায় ৪৫ ট্রিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা গিয়ে দাঁড়াবে প্রায় ৮০ হাজার ট্রিলিয়ন রুপিতে।
পরিসংখ্যান বলছে, এই টাকার অঙ্কটা বর্তমান ব্রিটেনের বার্ষিক জিডিপির ১৫ গুণেরও বেশি। যদিও ব্রিটেনের জনগণ মনে করেন যে ভারতবর্ষ উপনিবেশে থাকলেও আলাদা করে ব্রিটেনের কোনও উল্লেখযোগ্য অর্থনৈতিক লাভ হয়নি। যেমন ভাবে দেশ এগোনোর ছিল তেমন ভাবেই এগিয়েছে। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। যে পরিমাণ টাকা ইংরেজরা ভারত থেকে নিয়ে গিয়েছেন তাতে করে অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিক ভাবে অনেক এগিয়েছে ব্রিটেন। বলা হয়, ব্রিটিশ সরকার ভারতের যে পরিমাণ সম্পদ লুঠ করে নিয়ে গিয়েছিল তার শূন্যস্থান ফিরিয়ে আনতে আজও টানা লড়াই করে যাচ্ছে ভারত।
এই বিপুল পরিমাণ অর্থের এক চতুর্থাংশও পেলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেত বলে মনে করেন ইতিহাসবিদরা। ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনে ছিল ভারত। পলাশি যুদ্ধে জয়ের পরই ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের প্রভাব প্রতিষ্ঠা করে। এরপর ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের পর ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গায় ভারতের শাসনভার নেন রাণী ভিক্টোরিয়া। ১৫ আগস্ট ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করে এবং ব্রিটিশ শাসনের অবসান ঘটে। তবে যে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে লুঠ হয়েছে তার শূন্যস্থান আজও পূরণ করতে হচ্ছে ভারতকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?