শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৯ নভেম্বর ২০২৪ ২১ : ৪৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: সদ্যোজাত শিশুকে হাসপাতালে দেখতে এলেন বাবা। মুহূর্তে মিলিয়ে গেল তাঁর মুখের হাসি। বললেন, ''সন্তান আমার নয়, অন্য কারও।''
কেন? স্বামীর এহেন কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা স্ত্রীরও। সদ্য মাতৃত্বের সুখ, আনন্দের অনুভূতি মুহূর্তেই উধাও তাঁর।
নিজের সন্তানকে নিয়ে বাবার মনে এমন প্রশ্ন জাগল কেন? কারণ হিসেবে তিনি জানান, সন্তানের গায়ের রং কালো। তাই আগে করতে হবে বাচ্চার ডিএনএ পরীক্ষা।
ঘটনাটি চিনের। ওই মহিলা শেষপর্যন্ত ডিভোর্সের আবেদন করে বসেন। তাঁর বক্তব্য, তিনি কখনওই আফ্রিকায় যাননি। কোনওভাবেই তাঁর সন্তানের গায়ের রং কালো হতে পারে না।
হাসপাতালের অভিজ্ঞতা শেয়ার করে স্ত্রী জানান, তাঁর স্বামীর হাতে সদ্যোজাত সন্তানকে তুলে দেওয়া হলে, তিনি কোলে নিতেই চাইছিলেন না।
নিজের সন্তানকে যদি কোলে নিতে না চায় কোনও বাবা, তাহলে তার অভিঘাত কী হতে পারে? স্ত্রীর মনের অবস্থা সহজেই অনুমেয়। সন্তানের গায়ের রং নিয়ে স্বামীর মনে দ্বিধা-দ্বন্দ্ব, প্রশ্ন তৈরি হওয়ায় অবশষে দাম্পত্যেই ফাটল ধরেছে।
জানা গিয়েছে, ওই মহিলা সদ্যোজাতর ডিএনএ পরীক্ষায় সম্মতও হয়েছিলেন। কিন্তু স্বামীর অবিশ্বাসে তিনি মানসিক ভাবে আহন হন। সেই মহিলা বহুবার বুঝিয়েছেন স্বামীকে। কিন্তু তা অরণ্যে রোদন ছাড়া আর কিছু নয়।
তাঁদের পরিবারের কারওরই গায়ের রং কালো নয়, কিন্তু সদ্যোজাতর গাত্র বর্ণ কালো হওয়ায়, স্বামী মানতেই চাইছেন না এই সন্তান তাঁর। অগত্যা আর কী! বিবাহ বিচ্ছেদের পথেই এগোচ্ছেন স্ত্রী।
চিনের এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব চর্চা হয়। এই আধুনিক যুগেও গাত্র বর্ণ কালো হওয়ায় কেউ যে পিতৃত্ব অস্বীকার করতে পারেন, তা জেনে বিস্মিত অনেকেই।
অনেকেই আবার বলছেন, নবজাতকের গায়ের রং এমন হতেই পারে। জন্মের সময় ত্বক পাতলা থাকে, রক্ত সঞ্চালন কম হওয়ার জন্য গায়ের রং কালো হতেই পারে। সময়ের সঙ্গে সঙ্গে গায়ের বর্ণ বদলাতে থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নবজাতকের গায়ের রং গাঢ় লাল থেকে বেগুনি পর্যন্ত হতেই পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?