শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Rajya Sabha: শীতকালীন অধিবেশনের আগে রাজ্যসভার সাংসদদের ডু'জ-ডোন্টের তালিকা

Riya Patra | ৩০ নভেম্বর ২০২৩ ১৩ : ৩৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আজ হলেই শেষ হচ্ছে এবছরের রাজ্যগুলির বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার ভোট তেলেঙ্গানায়, ৩ তারিখ ৫ রাজ্যের ভোটের ফলাফল। তারপরের দিন অর্থাৎ ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ঠিক তার আগে সাংসদদের ডু"জ-ডোন্ট মনে করানো হল। বাদল অধিবেশনে সংসদের দুই কক্ষ প্রতিদিন উত্তাল হয়েছে। বিরোধী দলগুলি মণিপুর সহ একাধিক ইস্যুতে সুর চড়িয়েছিল প্রায় প্রতিদিন। শীতকালীন অধিবেশনে মহুয়া মৈত্র সহ একগুচ্ছ বিষয়ে আলোচনা হবে। স্বাভাবিক ভাবেই ব্যাপক হইচইয়ের সম্ভাবনা রয়েছে শীতকালীন অধিবেশন জুড়েও। ঠিক তার আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বিজ্ঞপ্তি জারি করে সাংসদদের বেশ কিছু বিষয় মনে করিয়ে দিতে চেয়েছেন। তার মধ্যে রয়েছে কক্ষের ভেতর চিৎকার, তর্ক করা এবং স্লোগান দেওয়া থেকে বিরত থাকা। তবে তার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়ের উল্লেখ করা হয়েছে, তা হল যে কোনও বিষয় নিয়ে নোটিশ। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, চেয়ারম্যানের সম্মতির পূর্বে কোনও সদস্য বা কেউ কাউন্সিলে কোন প্রসঙ্গ উত্থাপনের নোটিশ দিতে পারবেন না। রাজ্য সভার সাংসদদের কক্ষের মধ্যে কঠোর ভাবে "জয় হিন্দ", "বন্দে মাতরম"-এর মতো স্লোগান এবং প্ল্যাকার্ড নেড়ে স্লোগান দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। হাউসের ভেতরের একাধিক বিষয়ের নিয়মাবলীর কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সাংসদদের বলা হয়েছে লিখিত বক্তব্য না পড়ার জন্য, এবং নতুন সদস্যদের জন্য জানানো হয়েছে, বক্তব্য যেন কোনওভাবেই ১৫ মিনিটের বেশি না হয়। তাঁদের উপস্থিতির বিষয়েও কঠোর বার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে কোনও সাংসদ যদি বিনা অনুমততে ৬০ দিন অনুপস্থিত থাকেন, তাহলে তাঁর আসন শূন্য বলে গণ্য করা হবে। সংসদ এবং তার ময়দানে ধূমপান নিষিদ্ধ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া