বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিয়ের পিঁড়িতে বসতে গিয়ে পাত্রের চোখের সামনে প্রথম স্ত্রী, বিয়ের আসরে যা ঘটল, জানলে চোখে জল আসবে

Pallabi Ghosh | ১৯ নভেম্বর ২০২৪ ২০ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়িতে গান-বাজনায় মেতে আমন্ত্রিতরা। চলছে দেদার খাওয়াদাওয়া। সন্ধেয় বর-কনের চার হাত এক হওয়ার অপেক্ষায় আত্মীয়স্বজনরা। তার আগেই ঘটল বিপত্তি। বিয়ের পিঁড়িতে বসতে গিয়েই চোখের সামনে প্রথম স্ত্রী'কে দেখলেন পাত্র। ততক্ষণে আসরে হাজির পাত্রীও। সব আয়োজন থাকলেও, শেষমেশ ভেস্তে গেল বিয়ে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে। সফদরগঞ্জ থানা সংলগ্ন লখনউ-বারাবাঁকি হাইওয়ের পাশেই ছিল বিয়ের আসর। সন্ধে নাগাদ বরযাত্রীরা হাজির হয়েছিলেন। তাঁদের স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন পাত্রীর আত্মীয়স্বজনরা। এর কিছুক্ষণ আগেই পার্লার থেকে বিয়ের সাজ সেজে পিঁড়িতে বসেন পাত্রী। পুরোহিত মন্ত্র উচ্চারণের ঠিক আগেই ঘটে বিপত্তি। 

 

পাত্রের প্রথম স্ত্রী পৌঁছন বিয়ের আসরে। সঙ্গে ছিল পুলিশ। বিয়ের আসরে পৌঁছে প্রথম স্ত্রী জানান, তাঁদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদের মামলা এখনও চলছে। যুবক বিয়ের কার্ডে নিজের নাম, ঠিকানা ভুল লিখেছিলেন। আসল পরিচয় লুকিয়ে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছেন যুবক। বিয়ে হলে, সার্বিকভাবেই পাত্রী প্রতারণার শিকার হবেন। 

 

গোটা ঘটনাটি ঘিরে বিয়েবাড়িতে হুলস্থুল শুরু হয়। যুবকের প্রথম স্ত্রী তুমুল অশান্তি করেন। ধীরে ধীরে আমন্ত্রিতরাও ফিরে যান। ফাঁকা বিয়ের আসরে কান্নায় ভেঙে পড়েন পাত্রী। তাঁর এহেন পরিণতিতে মানসিকভাবে ভেঙে পড়ে পরিবারও। পুলিশ জানিয়েছে, যুবকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। শেষপর্যন্ত তাঁর দ্বিতীয় বিয়ে ভেঙে যায়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া