বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | সেই দেশে সন্তানের জন্ম দিলেই মা-বাবা পাবেন নাগরিকত্ব! কেন ভারতীয়রা হামলে পড়ছেন এই সুযোগ নিতে

দেবস্মিতা | ১৯ নভেম্বর ২০২৪ ২০ : ০৬Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মহিলারা কানাডায় যাচ্ছেন, সেখানে সন্তানের জন্ম দিচ্ছেন। এতে সহজেই পেয়ে যাচ্ছেন কানাডার নাগরিকত্ব। এমনই দাবি করে এক ভিডিও পোস্ট হয়েছে এক্স প্ল্যাটফর্মে। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যে অ্যাকাউন্ট থেকে প্রথম এটি পোস্ট হয়, তার নাম চাঁদ ইরোস। এই বিষয়টির নাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জন্ম পর্যটন হিসাবে। 

 

 

কেউ অন্তঃসত্ত্বা হয়ে সে দেশে গেলে, সেখানে সন্তানের জন্ম দিলে, খুব স্বাভাবিকভাবেই সেই সন্তান কানাডার নাগরিকত্ব পাবে। সেই সূত্র ধরে তার বাবা এবং মা-ও হয়ে যাবেন কানাডার নাগরিক। প্রচুর ভারতীয় এইভাবে কানাডার নাগরিকত্ব পাচ্ছেন বলে দাবি করা হয়েছে। গত চার পাঁচ বছরে বেড়েছে বিষয়টি, এমনটাই দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে। শুধু ওই পোস্টই নয়, সে দেশের পার্লামেন্টেও এই দাবি উঠেছে। কিন্তু সত্যিটা ঠিক কী? 

 

 

চাঁদ ইরোস জানিয়েছেন, সম্প্রতি তাঁর ভাগ্নির সন্তান হয়েছে। হাসপাতালের নার্স তাঁকে বলেছেন, সেখানকার প্রসূতি ওয়ার্ড ভরে আছে ভারতীয় মহিলাদের দ্বারা। জন্ম নেওয়া সেই শিশু বড় হওয়ার সঙ্গে সে দেশের নাগরিক তো হবেই, সেই সূত্র ধরে তার পরিবারের লোকেরাও আসবেন সে দেশে। এইভাবেই নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন ভারতীয়রা। এই নিয়ে শুরু হয় বিতর্ক। 

 

 

পরে একটা পোস্টে চাঁদ জানিয়েছেন, শুধু ভারতীয়রাই নন, অন্য দেশ থেকেও জন্ম পর্যটনের জন্য কানাডায় যাচ্ছেন অনেকে। কানাডিয়ানদের বক্তব্য, নিরাপদ ভবিষ্যৎ এবং নিরাপদ নাগরিকত্বের জন্য এই পন্থাই বেছে নিচ্ছেন ভারতীয়রা। তবে শুধু ভারতীয়রা নন, দেখা গিয়েছে বিপুল পরিমাণে চিন দেশের মানুষ কানাডায় স্থানান্তরিত হয়েছেন। তবে সেটা কোভিডের আগে। কানাডার রিচমণ্ড শহরের ক্ষেত্রেই শুধু রিপোর্ট বলছে, চিনের দু'লাখ মানুষ বসবাস করতেন। একটা সময়ে প্রচুর নাইজেরিয়ার বাসিন্দারা কানাডায় বসবাস করতেন। সেই জায়গায় ভারতীয় প্রবাসীর সংখ্যা এখন সর্বোচ্চ। 

 

 

এই জন্ম পর্যটনকে সেই দেশের মানুষ ঠিক কী চোখে দেখছেন? জন্ম পর্যটন নিয়ন্ত্রণ করা উচিত কি না এই বিষয় নিয়ে একটি ভোটাভুটি করা হয়। তাতে সেখানকার অধিবাসীদের মধ্যে ৬৪ শতাংশ জন্ম পর্যটন নিয়ন্ত্রণের পক্ষে রায় দিয়েছেন আর বাকি ৬০ শতাংশ মানুষ এই নাগরিকত্বের ঢিলেঢালা আইনকে বদলানোর পক্ষে রায় দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া