বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ নভেম্বর ২০২৪ ১৭ : ৫৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: টানা কয়েকদিন ধরে বিষাক্ত দেশের রাজধানী। একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। উল্টে দিনে দিনে খারাপ হচ্ছে দেশের রাজধানীর পরিস্থিতি। গোটা দিল্লি কার্যত কালো ধোঁয়াশার পুরু আস্তরণে ঢাকা। মঙ্গলবার সকালে দিল্লির একিউআই পৌঁছে গিয়েছে ৫০০-তে। যেখানে একিউআই ৪৫০ অতিক্রম করার অর্থই হল অতি ভয়াবহ, সেখানে দিল্লির বাতাসের গুণমান তার থেকেও অনেকটা খারাপ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে দিল্লিতে চালু হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে একিউআই কিছুতা কমলেও, এখনই আদালতের নির্দেশ ছাড়া এই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ বন্ধ করতে পারবে না দিল্লি সরকার।
ইতিমধ্যে প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, সমস্ত স্কুলে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস করাতে হবে। কেবল দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস অফলাইনে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ কর্মীকে নিয়ে কাজ করতে হবে। ওয়ার্ক ফ্রম হোম করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ কর্মীকে অফলাইনে এবং বাকিদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া বাইরের রাজ্যের সব ট্রাকের প্রবেশ নিষেধ দিল্লিতে। আপাতত রাজ্যের সর্বত্র নির্মাণকাজ ও সংস্কারের কাজ বন্ধ রাখা হবে।
দিল্লির এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত প্রশ্ন করেছিল, পড়ুয়াদের ফুসফুস আলাদা? প্রশ্ন, কেনই বা, দশম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অফলাইনে ক্লাস করতে হবে? তাদের ফুসফুস তো আলাদা নয়। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহর বেঞ্চ এই প্রশ্ন করে এদিন। শুধু দিল্লি নয়, এনসিআর-এর তিন রাজ্যের বেশ কিছু অংশের স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ-এর তথ্য বলছে, মঙ্গলবার সকালে দিল্লি এবং এর আশেপাশের এলাকাগুলি ঘন ধোঁয়াশায় ঢাকা ছিল। সকাল ছ’ টায় একিআই ছিল ৪৯৪। জাতীয় রাজধানীর ৩৫টি মনিটরিং স্টেশনের মধ্যে, সর্বাধিক একিউআই ৫০০ ধরা পড়েছে। এমনকি কুয়াশার জন্য সেখানে জারি হয়েছে কমলা সতর্কতা।
দিল্লিতে মঙ্গলবার সকালে দৃশ্যমানতা এতটাই কম, বেশ কিছু উড়ান বাতিল এবং কয়েকটির সময়ের পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে পথ বদল করা হয়েছে অন্তত ৮টি উড়ানের। ২২টি ট্রেন চলেছে দেরিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?