রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বিশ্বের সবচেয়ে অদ্ভুত পানীয়! পাওয়া যায় শুধুমাত্র কলকাতাতেই, কোথায় যেতে হবে খেতে হলে? 

Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ার যুগে চোখে পড়ে বিভিন্ন ধরনের খাবার। সঙ্গে চোখে পড়ে বিভিন্ন রকম কম্বোও। যা চেখে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। শুধু খাবার নয়, এই তালিকায় রয়েছে পানীয়ও। এরই মধ্যে সম্প্রতি সমাজমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক অভিনব পানীয় যার নাম দুধ কোলা। দুধ ও কোলার মিশ্রণে তৈরি এই পানীয়টি কলকাতার বলবন্ত সিং ধাবার বিশেষত্ব। দুধ এবং কোলার অদ্ভুত সংমিশ্রণের জন্য ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই পানীয়।

 

 

আরাধনা চ্যাটার্জি নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী কিছুদিন আগে এই দুধ কোলা নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে এটিকে ‘বিশ্বের সবচেয়ে অদ্ভুত পানীয়’ বলে অভিহিত করে তিনি। সঙ্গে উল্লেখ করেন, গরমকালে এই পানীয় খেলে তৃপ্তি পাওয়া যাবে। আরাধনা জানান, দুধ-ভিত্তিক পানীয়ের প্রচলন প্রথম ভিক্টোরিয়ান ইংল্যান্ডে দেখা যায়। তবে কোলা মিশ্রিত এই বিশেষ সংস্করণটি বলবন্ত সিং ধাবার বিশেষত্ব।

 

 

 

জানা গিয়েছে, বলবন্ত সিং এবং তাঁর পুত্র ভগৎ সিং গ্রামে ঘুরতে ঘুরতে এই পানীয়টি তৈরি করেছিলেন। পানীয়টি এমনভাবে প্রস্তুত করা হয় যাতে দুধ না জমাট বাঁধে। সময় যতই গড়িয়েছে, দুধ-কোলা বলবন্ত সিং ধাবার ‘সিগনেচার আইটেমে’ পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই পানীয় চেখে দেখতে আসেন। বলা হয়, এই পানীয়ের মধ্যে এমন স্বাদ রয়েছে যা কিনা সহজে নকল করা সম্ভব নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া