বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৪ ১৬ : ০৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেট ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে সফলভাবে উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার জিস্যাট-২০ স্যাটেলাইট। মূলত যোগাযোগ মাধ্যমকে উন্নত করতে মহাকাশে পাঠানো হল এই স্যাটেলাইট। প্রায় ৪,৭০০ কেজি ওজনের এই স্যাটেলাইটে রয়েছে কা-ব্যান্ডের উচ্চ ক্ষমতাসম্পন্ন পে-লোড। উপগ্রহটি পৃথিবীর কক্ষপথে ঘুরবে ১৪ বছর। জানা গিয়েছে, উপগ্রহটি চালু হলে দেশব্যাপী গুরুত্বপূর্ণ পরিষেবা চালু হবে। যার মধ্যে রয়েছে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ এবং বিমান চলাকালীন ইন্টারনেট। সম্প্রতি ভারতীয় বিমানগুলিতে আকাশপথে থাকা অবস্থায় ইন্টারনেট ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে।
মনে করা হচ্ছে এই স্যাটেলাইটের মাধ্যমে সে্ই প্রযুক্তি আরও বেশি করে কার্যকর হবে। জিস্যাট-২০ উপগ্রহটি জিস্যাট-এন২ নামেও পরিচিত। সরকার পরিচালিত ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড চলতি বছরের ৩ জানুয়ারি স্পেসএক্সের সঙ্গে তাদের প্রথম বাণিজ্যিক অংশীদারিত্বের ঘোষণা করেছিল। এখনও পর্যন্ত ভারত ৪৩০টিরও বেশি বিদেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, তবে জিস্যাট-২০ এতই ভারী যে এটি বহন করার জন্য কোনও ভারতীয় রকেটই পর্যাপ্ত নয়। এই পরিস্থিতিতে ইসরোকে স্পেসএক্সের সহযোগিতা নিতে হয়।
এটাই স্পেসএক্স ও ইসরোর প্রথম যৌথ মিশন। ভারী স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য পূর্বে ইউরোপীয় লঞ্চারের ওপর নির্ভরশীল ছিল ভারত। কিন্তু আরিয়ানস্পেসের বর্তমানে কোনও কার্যকরী রকেট নেই এবং রাশিয়া ও চীনের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে তাদের থেকে সহায়তা নেওয়াও সম্ভব নয়। এর ফলে ভারতে স্পেসএক্সই সবচেয়ে কার্যকর বিকল্প হয়ে উঠেছে। উল্লেখ্য, ইসরোর সবচেয়ে ভারী রকেট এলভিএম-৩, যা ৪০০০ কেজি পর্যন্ত উপগ্রহকে কক্ষপথে নিয়ে যেতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?