বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৪ ১৪ : ১১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শীত পড়ার আগে আগে দূষণের চরমে রাজধানী দিল্লি। তীব্র বায়ু দূষণের সঙ্গে লড়াই করছে রাজধানীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিও। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। নিত্যদিন মাপা হচ্ছে এয়ার কোয়ালিটি ইনডেক্স এবং প্রত্যেকদিন তা বিপজ্জনক হচ্ছে ক্রমশ। তবে এর মধ্যেও ভারতের বেশ কিছু শহর রয়েছে যা কিনা দেশের মধ্যে সবথেকে পরিষ্কার, বলা ভাল এই শহরগুলিতে বায়ু দূষণ সবথেকে কম।
মিজোরামের রাজধানী আইজল এই তালিকায় শীর্ষস্থানে। এই শহরগুলিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স সবসময়ই পঞ্চাশের নিচে। বাতাসের মান ভাল থাকায় এই ধরনের শহরগুলিতে পরিবেশ সুস্থ থাকে বলে জানাচ্ছেন পরিবেশবিদরা। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, আইজলের পরে রয়েছে আসামের নগাঁও। মঙ্গলবারের হিসেবে এখানকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৮। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে কেরালার ত্রিসুর এবং কর্ণাটকের বাঙ্গালকোট যেখানকার এয়ার কোয়ালিটি ইনডেক্স যথাক্রমে ৪৩ এবং ৪৬।
দূষণ মুক্ত শহরের তালিকায় রয়েছে আসামের গুয়াহাটি এবং অরুণাচলের নাহারলাগুন। প্রসঙ্গত, দিল্লির দূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মরসুমের সবচেয়ে খারাপ পর্যায়ে বাতাসের গুণগত মান বা একিউআই। ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লিতে এক ধাক্কায় অনেকটা কলেজের দৃশ্যমানতাও। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই গিয়ে দাঁড়িয়েছে ৪৯৪।
যা চলতি মরসুমের সবচেয়ে 'ভয়াবহ' পর্যায়ে রয়েছে। বেশির ভাগ জায়গায় ৫০০ ছুঁইছুঁই। এই নিয়ে টানা সাত দিন দিল্লির বাতাসের গুণগত মান 'ভয়াবহ' পর্যায়েই রয়েছে। দূষণ ও ধোঁয়াশার কারণে এদিন সকালে দিল্লি বিমানবন্দরের দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে ১০০ মিটারে। পালামে সকাল সাতটায় দৃশ্যমানতা ছিল ১৫০। দৃশ্যমানতা কমে যাওয়ায় ফের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে দেরিতে ওঠানামা করছে সমস্ত বিমান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?