বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ক্লাস ওয়ানে ভর্তির ফি সাড়ে চার লক্ষ টাকা! মেয়ের স্কুলের ফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবা বললেন, 'সম্ভব নয়'

Kaushik Roy | ১৮ নভেম্বর ২০২৪ ০১ : ৫৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভাল স্কুলে পড়াশোনা করাতে গেলে ফাঁকা হয়ে যাবে পকেট। মধ্যবিত্তের পক্ষে গুণগত মানের শিক্ষা পৌঁছেছে বিলাসিতার পর্যায়ে। এক ব্যক্তির পোস্টে ধরা পড়ল এমনই এক হতাশা। ওই ব্যক্তি তাঁর মেয়ের জন্য রাজস্থানের একটি স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি করার কথা ভাবছিলেন। কিন্তু স্কুলের ফি দেখে কার্যত চোখ কপালে উঠে যায় তাঁর। একটি পোস্ট করে সেই ফি সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি। সেখানে দেখা যায়, এক বছরের জন্য প্রায় ৪.২৭ লক্ষ টাকা খরচ হবে তাঁর মেয়ের পড়াশোনার জন্য।

 

 

পোস্টে ওই ব্যক্তি লিখেছেন, ‘এটাই ভারতের গুণগত শিক্ষার মূল্য। বছরে ২০ লক্ষ টাকা আয় করেও যা চালানো কঠিন’। ওই ব্যক্তির পোস্টে স্কুলের যা বিল এসেছে সেখানে দেখা গিয়েছে, স্কুলের রেজিস্ট্রেশন চার্জ ২,০০০ টাকা, ভর্তি ৪০,০০০ টাকা, কশন মানি (ফেরতযোগ্য) ৫,০০০ টাকা, বার্ষিক স্কুল ফি ২,৫২,০০০, বাসের মূল্য ১,০৮,০০০ টাকা, বই ও ইউনিফর্ম: ২০,০০০ টাকা, মোট ৪,২৭,০০০ প্রতি বছর। ওই পড়ুয়ার বাবার বক্তব্য, ‘বছরে ২০ লক্ষ টাকা আয় করেও ভাল স্কুলে সন্তানকে পড়ানো অনেকের পক্ষে অসম্ভব। ২০ লক্ষ টাকা আয়ের প্রায় ৫০% বিভিন্ন করের মাধ্যমে সরকার নিয়ে নেয়।

 

 

ইনকাম ট্যাক্স, জিএসটি, পেট্রোলের উপর ভ্যাট, রোড ট্যাক্স, টোল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেজিস্ট্রি চার্জ ইত্যাদি। বাকি টাকায় সংসার চলে। তারপর স্কুল ফি এত টাকা হলে মেটানো কার্যত অসম্ভব’। এই পোস্টটি এক দিনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ১০ লক্ষেরও বেশি মানুষ এটি দেখেন। কমেন্টে অনেকেই ওই ব্যক্তির সঙ্গে সহমত পোষণ করেছেন। এক নেটিজনেরে বক্তব্য, ‘১২ বছরে প্রায় ১-১.২ কোটি টাকা খরচ। মধ্যবিত্তের পক্ষে এই ফি বহন করা অসম্ভব’। আর এক ব্যক্তির বক্তব্য, ‘সবসময় ফি বেশি হলেই যে শিক্ষার মান ভাল হবে তেমনটা কিন্তু নয়। মানেই ভালো শিক্ষা নয়’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া