বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সামনেই বিয়ে? মাত্র ৭ দিন লাগান এই প্যাক, মেকআপ ছাড়াই তাক লাগাবেন হবু কনেরা

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ০১ : ১২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: সামনেই বিয়ে? চলছে জোরকদমে প্রস্তুতি। শপিং থেকে নেমতন্ন পর্ব, সবই হচ্ছে সময় মতো। কিন্তু এসবের মাঝে নিজের খেয়াল রাখতে ভুলে যাচ্ছেন না তো? বিয়ের দিন আপনিই যে মধ্যমণি। যতই কনের মেকআপে খুঁত ঢাকুন না কেন, ত্বকের স্বাভাবিক জেল্লার কাছে হার মানে সব কিছুই। তাই তো বিয়ের আগে থেকে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন।

বিয়ের দিনে সকলের মাঝে অনন্যা হয়ে উঠতে চান সব কনেই। আর সেই স্বপ্নপূরণের জন্য হবু কনেদের জন্য পার্লারে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে। বিয়ের কয়েক দিন আগে অনেক কনেই সেই সব নামীদামি প্যাকেজমুখী হন। কিন্ত জানেন কি এমন একটি ফেস প্যাক রয়েছে যা ম্যাজিকের মতো কাজ করতে পারে। বিয়ের মাত্র ৭ দিন আগে এই প্যাক ব্যবহার করলেই ফিরবে ত্বকের জেল্লা। তাহলে সেই ম্যাজিক প্যাক কীভাবে বানাবেন জেনে নিন-

উপকরণ:

২ চামচ বেসন, আধ চামচ হলুদ, ১ চামচ কফি, অর্ধেক লেবু, ১ চামচ দই

পদ্ধতি:

একটি পাত্রে বেসন, হলুদ, কফি, লেবুর রস, দই নিয়ে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখে, গলায় ও ঘাড়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। হাতে পায়ে বা ঘাড়ে কোথাও বেশি ট্যান পড়লে সেখানেও লাগিয়ে নিতে পারেন এই ঘরোয়া ফেসপ্যাক।  

প্যাকটি সান ট্যান সরিয়ে মুখের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে খুব ভাল কাজে দেয়। ত্বকের আর্দ্রতা বজায় রাখে দইয়ের ল্যাকটিক অ্যাসিড। ত্বকের দাগছোপ দূর করতে হলুদ দারুণ কাজ করে। এতে আছে অ্যান্টি অক্সিড্যান্ট। যা আপনার ত্বকের জেল্লা ফিরিয়ে দিতে পারে। এছাড়াও কফি, বেসন ও লেবু ত্বকের জন্য খুবই উপকারী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া