বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | এপিজে সাহিত্য উৎসবের এক দশক, তিনদিন ধরে মনোজ্ঞ আলোচনা শহরে

Riya Patra | ১৮ নভেম্বর ২০২৪ ০০ : ২৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বাংলা সাহিত্য উৎসব। শুধু বাংলা সাহিত্য উৎসব নয়, ভারতের প্রথম বাংলা সাহিত্য উৎসব হল 'এপিজে বাংলা সাহিত্য উৎসব' এককথায় এবিএসইউ। এক-দুই করে পেরিয়ে গেল এক দশক। ১০ম বার্ষিকীর উদযাপন চলল তিনদিন ধরে, খাস কলকাতার বুকে। ১৫ নভেম্বর এই সাহিত্য উৎসবের সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুবোধ সরকার এবং উৎসব পরিচালক, অক্সফোর্ড বুকস্টোরের সিইও স্বাগত সেনগুপ্ত। পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুকস্টোরেই ১৫-১৭ নভেম্বর চলল এই সাহিত্য উৎসব ।


তিনদিন ধরেই আয়োজন করা হল মনোজ্ঞ আলোচনার। বিশিষ্ট চলচ্চিত্রকার মৃণাল সেন ও তপন সিনহার জন্মশতবার্ষিকী উদযাপন, বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ সান্যালের জন্মশতবার্ষিকী উদযাপন, ধ্রুপদী ভাষা হিসাবে বাংলা ভাষার  স্বীকৃতির উযদাপন-সহ শিশু সাহিত্য থেকে রাজনীতির জটিলতা, সিনেমা, কবিতা ও গান, খেলা এবং বাংলার সুখাদ্যের বিচিত্র স্বাদের জগৎ-একাধিক বিষয়ে তিনদিন ধরে আলচনা করলেন নানা খাতের বিশিষ্ট ব্যক্তিরা। 


১৫ নভেম্বর উদ্বোধনের পর আলোচনা হয় বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি, বাংলা ভাষার ইতিহাস থেকে সমসাময়িক তাৎপর্য, সাহিত্য ও সংস্কৃতিতে ধ্রপদী বাংলা ভাষার ভূমিকা থেকে ডিজিটাল যুগে এই ভাষার প্রাসঙ্গিকতা এবং শিক্ষাক্ষেত্রে তার প্রভাব ইনস্টিটিউট অফ ল্যাংগুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ (আইএলএসআর)-এর পরিচালক ডঃ স্বাতী গুহ, অধ্যাপক অমিতাভ দাস, অনুপম রায়, প্রচেত গুপ্ত এবং কিরণ দত্ত। 


বাঙালির মিষ্টি ও খাওয়া-দাওয়া, রাজনীতি, শিশুসাহিত্য নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।  তৃতীয় দিনের নারায়ণ স্যান্যালকে নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই দিনভর আলোচনা চলে কবিতা, খেলা, আমলার মন এবং মৃণাল সেনকে নিয়ে। শেষ দিনে উপস্থিত ছিলেন প্রচেত গুপ্ত, আলাপন বন্দ্যোপাধ্যায়, ভগীরথ মিশ্র, তপন বন্দ্যোপাধ্যায়, রণজিৎ দাশ, হিন্দোল ভট্টাচার্য, সুধাংশু দে, গৌতম ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। 

 
উৎসবের জনপ্রিয়তা এবং বিশ্বব্যাপী বাংলা সাহিত্য প্রেমীদের কথা মাথায় রেখে, ১৫, ১৬ এবং ১৭ ই নভেম্বর সাহিত্য উৎসবের সমস্ত  অধিবেশন ফেসবুক এবং ইউটিউবে সরাসরি লাইভ সম্প্রচারিত করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া