বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ০০ : ৪২Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্ক: রোজ কোন না কোন ছু্ঁতোয় চকোলেট খাওয়া চাই বাড়ির খুদেটির। যা তাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সন্তানের কান্না থামানোর জন্য চকোলেট দিয়ে ভোলানোর চেষ্টা করেন অনেক বাবা-মায়েরাই। ফলে ধীরে ধীরে তাদের আসক্তি বাড়ে। তা থেকে মাঝে মধ্যেই চকোলেট খাওয়ার বায়না জুড়ে দেয় তারা। সময়মতো না পেলে সারা বাড়ি মাথায় তুলে নেয়। তাই বাড়িতেই যদি বানিয়ে নিতে পারেন চকোলেটের মতোই মিষ্টি ও সুস্বাদু কিছু খাবার, যা চকোলেটের স্বাদ এনে দেবে এবং শরীরের জন্য ভীষন উপকারী। তবে মন্দ কি। মাখানা দিয়ে তৈরি এই চটপটি মিষ্টি স্বাদের খাবার বাচ্চার পেটও ভরায় ও মাখানার পুষ্টিগুণ শরীরে পৌঁছয়। কীভাবে তৈরি করবেন জেনে নিন।
এক কাপ মাখানাকে কড়াইতে শুকনো খোলায় ভেজে নিন। মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। হাতে করে একটি মাখানা ভেঙে দেখুন, মুচমুচে হয়ে গেলে আলাদা পাত্রে সরিয়ে রাখুন। বেশ কিছুটা গুড়ের টুকরোকে ভেঙে গুঁড়ো করে নিন। ঘিতে ঢেলে দিন এই গুড়। আপনি চাইলে কেনা গুঁড়ো গুড়ও ব্যবহার করতে পারেন। কড়াইতে আবার এক চামচ ঘি ছড়িয়ে দিন। গরম হলে গুড় দিয়ে দিন। যতক্ষণ পর্যন্ত ঘি এর সঙ্গে গুড় গলে ক্যারামেলের মতো দেখতে হয়, ততক্ষন নাড়তে থাকুন। ক্যারামেলের মতো হয়ে গেলে ভাজা মাখানাগুলো দিয়ে দিন। সঙ্গে উপরে ছড়িয়ে দিন ছোট এক বাটি সাদা তিল। সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে নিন। গুড়ের সঙ্গে মাখানা মিশে গেলে গরম অবস্থায় থালায় ছড়িয়ে দিন। ঠান্ডা হলে কাচের জারে ভরে রাখুন।
বাচ্চার ছোট খিদে বা চকোলেট খাওয়ার বায়নাকে অনায়াসেই ভুলিয়ে দেবে এই খাবার। এনার্জিকে বাড়িয়ে দেবে, শরীরে জোগাবে অঢেল ক্যালশিয়াম। এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে এই স্ন্যাকস। মাখানা হার্টের জন্য ভাল। এই খাবারের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম। তা ছাড়া মাখানা খেলে গোটা দেহে রক্ত সঞ্চালন ভাল হয়। তাই হার্টে অক্সিজেনের অভাব হয় না।
গুড়ের পুষ্টিগুণ প্রচুর। সর্দি, কাশি এবং সাধারণ ফ্লুর লক্ষণগুলি থেকে উপশম করতে পারে। এতে রয়েছে ফেনোলিক যৌগ, যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে, শরীরকে শিথিল করে ও শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যেঙ্গের কাজগুলি স্বাভাবিক রাখতে সহায়তা করে গুড়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?