বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মঙ্গলবার তিনি উঠবেন আন্তর্জাতিক মঞ্চে! কী ভাবে সিনেমার সঙ্গে জড়িয়ে গেলেন এই ৮০ বছরের মহিলা

দেবস্মিতা | ১৮ নভেম্বর ২০২৪ ২৩ : ৫৬Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: নিঃঝুম গ্রাম। তেমন কেউ থাকে না সেখানে। বেশিরভাগ বাড়ি খালি। ভূতুড়ে পরিবেশ। সেখানে বসবাস করেন ৮০ বছরের এক মহিলা। নাম হীরা দেবী। জায়গাটা উত্তরাখণ্ডে। সেই মহিলার অভিনীত ছবি এবার দেখানো হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

 

 

মঙ্গলবার ১৯ নভেম্বর রয়েছে তালিন ব্ল্যাক নাইটস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বার ২৮তম বার, এই চলচ্চিত্র উৎসব উদযাপিত হচ্ছে এস্তোনিয়ার রাজধানী তালিনে। সেই মঞ্চেই দেখানো হবে হিরাদেবী অভিনীত ছবিটি। সিনেমার নাম পেয়ার। এই ছবিতে অনেকটাই ফুটে উঠেছে তাঁর জীবন কাহিনি। ছবির বিষয়বস্তু ৮০-এর দশকের মর্মান্তিক প্রেমের গল্প। এই ছবি ভারত থেকে একমাত্র দেখানো হচ্ছে। ছবিটি বানিয়েছেন বিনোদ কাপ্রি। ২০১৮ সালে গল্পের চিত্রনাট্য এবং বিষয় লিখেছেন তিনি। ছবির সহযোগী নির্মাতারা সকলে মিলে ছবির লোকেশন খুঁজতে যান ওই গ্রামে। লোকেশন পছন্দ হয়ে যাওয়ায় নির্মাতারা চান বাসিন্দাদের মধ্যে থেকেই কাস্টিং খুঁজতে। মহিলা নায়িকা হিসেবে এর পর তাঁরা গীতাদেবীকে বাছেন।  

 

 

কী ভাবে পেলেন তাঁকে? নির্মাতারা জানাচ্ছেন, জঙ্গল থেকে পশুর খাওয়ার নিয়ে ফিরছিলেন কয়েকজন স্থানীয় মহিলারা। সেই সময়ই দেখা হয়েছিল হীরা দেবীর সঙ্গে। তিনি গান গাইতে গাইতে ফিরছিলেন। সেই দৃশ্য দেখেই তাঁকে ছবির জন্য বাছেন তাঁরা। প্রথমে রাজি হননি গীতা দেবী। তাঁর বক্তব্য ছিল, যেখানে শুটিং হবে সেই স্থানটি তাঁর বাড়ি থেকে প্রায় ছ'কিমি দূরে এবং বাড়িতে একমাত্র পোষ্য মোষ। তিনি খুব বেশি দিন একা রেখে যেতে চাননি। বিধবা মানুষ তিনি। তাই মোষটিকে তিনি ছাড়া দেখার কেউ নেই। 

 

 

সিনেমায় অভিনয়ের পর যখন জানা যায় ছবির প্রিমিয়ারে যেতে হবে। তিনি রাজি হননি। জানা গিয়েছে,তাঁর তিন সন্তান। একমাত্র মেয়ে বিবাহিত, বারানিতে থাকেন। অন্য দিকে, তাঁর দুই ছেলে দিল্লিতে কাজ করেন। পরে বড় ছেলে তাঁকে নিয়ে যেতে চাইলে এবং মেয়ে তাঁর অনুপস্থিতে বাড়ির মোষের দেখভালের ভার নিতে রাজি হওয়ার তিনি তালিন উৎসবে যেতে রাজি হন। অবশেষে গ্রামের এক প্রান্তিক মহিলা মঙ্গলবার বিশ্ব মঞ্চ ভাগ করবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া