বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরশুমে একটানা ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। তবে নভেম্বরে আমজনতার মুখে হাসি ফুটেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে সোনার দামে এসেছে বড়সড় স্বস্তি। আজ, ১৮ নভেম্বর ২০২৪ তারিখে সোনার মূল্য কমেছে। ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম মূল্য হয়েছে ৭৫৮১.৩ টাকা, যা গতকালের তুলনায় ১০ টাকা কম। ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম মূল্য ৬৯৫১.৩ টাকা, যা একইভাবে ১০ টাকা কমেছে।
বিয়ের মরশুমে উপহার দিতে হোক বা নিজের জন্য, কম-বেশি সোনা কিনে থাকেন৷ আসলে গয়নাপ্রেমী মানুষের কাছে সোনার চাহিদা রয়েছে বরাবর। যদিও বর্তমানে যেটুকু দাম কমেছে তাতে হয়েতো সকলের যে সাধপূরণ হবে, এমনটা নয়। কিন্তু আগামী দিন দাম আরও বেড়ে যাওয়ার আগে এখনই হালকা ওজনের গয়না কিনে রাখতে পারেন।
বিয়ে হোক বা অন্নপ্রাশন-জন্মদিনের পার্টি, সরু সোনার চেনের সঙ্গে পরার জন্য ছোট্ট লকেট বা পেনডেন্ট কিনতে পারেন। ১ গ্রামের মধ্যে এই রকম গয়না পেয়ে যাবেন। আত্মীয়-পরিচিতদের অনুষ্ঠানে এটি বেশ ভাল উপহার।
হালকা সোনার আংটি কিনে রাখতে পারেন। সেক্ষেত্রে পাথর বসানো আংটির চেয়ে সোনার পাতের উপর ছিলে কাটা আংটি ওজন কম হবে। ফলে দামও কম পড়বে। মুখেভাতে আংটি দেওয়ার চল রয়েছে। বর্তমানে সোনার দাম সামান্য কমায় এখনই শিশুদের আংটি কিনে রাখতে পারেন। প্রয়োজন আগামী দিনে সেগুলি বদলে অন্য কিছু কেনা যেতেই পারে।
ব্রেসলেট এমন একটি গয়না যা ভারতীয় কিংবা পাশ্চাত্য সব রকম পোশাকের সঙ্গেই সমানভাবে মানায়। যে কোনও বয়সীদের সাজেই বেশ খাপ খাইয়ে যায় এই গয়না। ১ থেকে ২ গ্রামের মধ্যেও সেই গয়না পাওয়া যায়। শিশুদের উপহার হিসাবে ব্রেসলেট দিতে পারেন। সেক্ষেত্রে ছোটদের ব্রেসলেটের ওজন একটু কম হবে।
নাকের গয়না বলতেই এখনও অনেকের প্রথমেই মনে পড়ে নাকছাবির কথা। পুরনো নকশা ও কারুকাজ করা নাকের গয়না ইদানীং জনপ্রিয়তার নিরিখে উপরের দিকে উঠে এসেছে। আবার প্রাদেশিক গয়নাও পরেন অনেকে। নাকছাবি বা নাকফুল পরা বেশ সহজ এবং মুখের গড়নের সঙ্গে মিলিয়ে নানা আকারের নাকের গয়না বেছে নিতে পারেন। ছোট উপহার হিসাবে নাকছাবি মন্দ নয়! সামান্য দাম কমায় নিজের জন্য কিংবা উপহার হিসাবে সোনার নাকফুল বা নাকছাবি কিনে রাখতে পারেন।
বিয়েতে পাওয়া গয়না লকার-বন্দি হয়ে পড়ে থাকে বেশিরভাগ মধ্যবিত্তের। তাই সবসময়ে পরতে পারেন এমন কিছু গয়না বানিয়ে রাখতে পারেন। যার মধ্যে অন্যতম সকেট চুরি। এতে সোনাও অল্প থাকে। আসলে এই ধরনের চুড়ি ব্রোঞ্জ দিয়ে তৈরি হয় এবং উপরে বসানো থাকে সোনার পাত। যদিও বাইরে থেকে দেখে বোঝা মুশকিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?