বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

By these all tricks you can improve the process growth of chilli trees

লাইফস্টাইল |  ছাদ বাগানের লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে? ভাল ফলন ও পোকামাকড়ের উপদ্রব কমান এইসব উপায়ে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ২২ : ১৯Moumita Ganguly

 আজকাল ওয়েবডেস্কঃ প্রায় সব বাড়িতেই ইদানিং ছাদ বাগানের চল উঠেছে। সোস্যাল মিডিয়ার নানা ভিডিও দেখে নিজের বাড়ির বারান্দা বা ছাদে মরসুমি শাকসব্জির চাষ এখন অন্যতম শখে পরিনত হয়েছে। লঙ্কা গাছের চাষ বাড়িতে প্রায়ই করা হয়ে থাকে। কখনও কখনও এই গাছের কিছু পাতা হঠাৎ কুঁকড়ে যায় এবং ফলন ও কমে যায়। কেন এমন সমস্যার সৃষ্টি হয় জেনে নিন।
লঙ্কা গাছে  থ্রিপস পোকার আক্রমণ এই ধরণের লক্ষণের কারণ।

পাতার উপরের দিকে ছোটছোট থ্রিপস পোকার উপস্থিতি বোঝা যায় তবে খালি চোখে এদের দেখতে পাওয়া যায় না।

এই পোকা পাতার উপরের অংশ থেকে পাতার রস শোষণ করে। ফলে লঙ্কা গাছের পাতা শুকিয়ে যায় এবং পাতার মাঝখানে শিরার আশপাশ বাদামী রঙের হয়ে যায়। 
আক্রান্ত পাতা দেখতে বিকৃত হয়ে যায়। নৌকার খোলের মতো করে পাতা উপরের দিকে বেঁকে বা কুঁকড়ে যায়।

 আক্রান্ত গাছ এবং গাছের উপরের পাতা ও ডালপালা ছিঁড়ে ফেলতে হবে এবং পুড়িয়ে ফেলতে হবে।

পোকামাকড়ের আক্রান্ত গাছ এবং গাছের পাতায় হাত দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। অতি সামান্য পরিমান গুঁড়ো সাবান বা ডিটারজেণ্ট, ১ বা ২ লিটার জলে মিশিয়ে স্প্রে করলে উপকার পাওয়া যায়। হলুদ স্টিকি বা আঠালো ট্র্যাপ ব্যবহার করে পোকা দমন করা যেতে পারে।

 ১২ গ্রাম অর্ধেক ভাঙ্গা নিমবীজ বা নিমতেল ১ লিটার জলে ১ দিন ভিজিয়ে রাখুন। সেই জল ছেঁকে নিয়ে পাতার উপরের দিকে স্প্রে করতে হবে। রাসায়নিক কীটনাশক হিসাবে ইমিটাফ, এডমায়ার  প্রতি ১ লিটার জলে ০.৫ মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। আক্রান্ত গাছে কীটনাশকের ব্যবহারের পরিমাণ কিন্তু খুব সীমিত করতে হবে।

লঙ্কা গাছে পোকা লাগার অব্যর্থ দাওয়াই রসুন। পোকামাকড় এমনিতেই রসুনের গন্ধ সহ্য করতে পারে না। তাই চট করে রসুন দিলে এর গন্ধে গাছের কাছে ঘেঁষে না পোকামাকড়ের দল। তাই পোকা লাগা এড়াতে গাছের মাটিতে কয়েক কোয়া রসুন রেখে দিন।

দু'চামচ শুকনো লঙ্কা, ৬-৭ ফোঁটা সাবান জল আর ৩ লিটার জল নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। স্প্রে বোতলে ভরে গাছে স্প্রে করুন। শুকনো লঙ্কা ছাড়া গোলমরিচ ও আদাও মূল উপাদান হিসেবে ব্যবহার করতে পারেন। এই সব উপাদানেই রয়েছে পোকা তাড়ানোর ক্ষমতা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া