বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made natural remedy can prevent cough cold and winter seasonal illness and make you healthy and energetic

লাইফস্টাইল | ইমিউনিটি হবে শক্তিশালী, সর্দি কাশি ছুঁতে পারবে না, শীতে সুস্থ থাকার চাবিকাঠি এই স্বাস্থ্যকর পানীয় 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ২০ : ৪২Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ ঋতু পরিবর্তন হলেই সর্দি-কাশির সমস্যা দেখা দেয়। তার পাশাপাশি শরীরে ব্যথা, ক্লান্তি, জ্বর ইত্যাদি উপসর্গ তো নিত্যসঙ্গী হয়ে যায়। পুরো শীতে সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পেতে ওষুধও কিন্তু কম খাওয়া হয় না। এই সমস্যা থেকে কখনও কখনও গুরুতর অসুখ হওয়ারও সম্ভাবনা থাকে। শরীর দুর্বল থাকে বলে ইনফেকশন হওয়ার আশঙ্কা বেড়ে যায়। 
এই অবস্থাকে দূর করে ও সুস্থভাবে শীতকে উপভোগ করার জন্য ডায়েটের দিকে নজর দেওয়া জরুরী। এই ঘরোয়া স্বাস্থ্যকর পানীয়তে যেইসব উপকরণ ব্যবহার করা হয়েছে তা আপনার শরীরের জটিল রোগকেও প্রতিরোধ করে। শীত আসার আগেই এই পানীয় খেতে শুরু করলে আপনি রোগে ভুগবেন না। কীভাবে তৈরি করবেন জেনে নিন।

সসপ্যানে পরিমাণ মতো জল দিন। ফুটতে শুরু করলে এর মধ্যে দু'টুকরো দারচিনি, তিন থেকে চারটি লবঙ্গ ও এলাচ দিতে হবে। সঙ্গে দিন হাফ চামচ করে মৌরি ও জোয়ান। জল খানিকটা ফুটে উঠলে এক টুকরো গুড় ও আদা কুচি দিয়ে দিন। সকালে খালি পেটে খাওয়ার নিয়ম হওয়ায় আপনি চাইলে এক চামচ চা পাতা দিতে পারেন। সমস্ত উপকরণগুলো ভাল করে ফুটতে থাকলে আঁচ কমিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। জল ফুটে অর্ধেক হয়ে এলে ও সুগন্ধ বেরোলে গ্যাস অফ করে দিন। পরিবেশন করার আগে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন ও দুটি তুলসীপাতা দিতে পারেন।

দারচিনির অ্যান্টিসেপটিক ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশি ও গলায় ইনফেকশন থেকে রক্ষা করে। দারচিনি চায়ের সঙ্গে খেলে বা গরম জলে এইভাবে ফুটিয়ে খেলে অনেক অসুস্থতা থেকে রেহাই পাওয়া যায়।
গুড়ে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে। যা শরীরের জন্য উপকারী। শীতকালে শরীরকে গরম রাখতে সাহায্য করে গুড়। রোজ গুড় খেলে  মেটাবলিজম ভাল হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া