বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'এটা অফিস, ক্লাব নয়', মিটিংয়ে গরহাজির হতেই বসের কড়া পদক্ষেপ, মাথায় হাত কর্মীদের

Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৪ ২০ : ৩৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে গোটা টিমের কর্মীদের মিটিংয়ে ডেকেছিলেন বস। কিন্তু অধিকাংশই সেই মিটিংয়ে গরহাজির। হাতেগোনা কয়েকজন উপস্থিত ছিলেন। মিটিং শেষ হতেই কড়া পদক্ষেপ বসের। একসঙ্গে ৯৯ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করলেন। সাফ জানিয়ে দিলেন, 'এটা অফিস। ক্লাব নয়। জরুরি মিটিংয়ে গরহাজির থাকার কারণে বরখাস্ত করা হচ্ছে।' 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বেসরকারি প্রতিষ্ঠানে। টিমের কর্মীদের এহেন আচরণে যারপরনাই ক্ষুব্ধ হন কোম্পানির সিইও। এরপরই একসঙ্গে ৯৯ জনকে ই-মেলে জানান, 'জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হয়েছিল। কিন্তু এতজন একসঙ্গে মিটিংয়ে অনুপস্থিত। শেষবারের মতো সকলকে সুযোগ দিতেই মিটিংয়ে ডাকা হয়েছিল। আলোচনা করে সমস্যা মেটানোর জন্য। কেউই গুরুত্ব দিলেন না। আপনাদের আর অফিসে আসার প্রয়োজন নেই। অফিসের জিনিসপত্র ফিরিয়ে, শেষবারের মতো লগ আউট করে যান।' 

 

বস আরও জানান, 'আপনারা কোনও কাজ সময়মতো জমা দেন না। কাজের জন্য মে মিটিং ডাকা হয়, তাতেও উপস্থিত থাকেন না। আপনাদের কাছে অফিসের কোনও গুরুত্ব নেই, তা বুঝিয়ে দেন। যে কারণে সকালে মিটিংয়েও গরহাজির। ১১০ জনের মধ্যে মাত্র ১১ জন উপস্থিত ছিলেন। তাঁদের একমাত্র চাকরি থাকবে। বাকি ৯৯ জনকে বরখাস্ত করা হচ্ছে।' 

 

বসের চিঠিটি এক ইন্টার্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জানিয়েছেন, ওই অফিসে জয়েন করার এক ঘণ্টার মধ্যে তাঁকে বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যেই ক্ষুব্ধ বসের কর্মীদের বরখাস্ত করার চিঠিটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। দুই পক্ষের সমালোচনায় মুখর নেটিজেনরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া