বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৪ ১৯ : ০৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়িতে তুমুল ঝামেলা। কনের আত্মীয়দের সঙ্গে তর্কাতর্কিতে জড়াল বরপক্ষ। তাও আবার বাজি পোড়ানো নিয়ে। সামান্য বচসা থেকেই ঘটল ভয়াবহ ঘটনা। কনের পরপর আত্মীয়কে চাকায় পিষে দিলেন বরের বন্ধু। ভয়ঙ্কর এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার রাতে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়। রাতের দিকে বরযাত্রীরা পৌঁছন কনের বাড়িতে। গান-বাজনায় সকলেই মেতেছিলেন। তখনই কনের কয়েকজন আত্মীয় বাজি ফাটাচ্ছিলেন। তা ঘিরেই শুরু হয় ঝামেলা। বরের এক বন্ধু জানান, গাড়ি পার্কিংয়ের জায়গায় যেন বাজি ফাটানো না হয়। যুবকের কথার তোয়াক্কা না করে গাড়ির সামনেই বাজি ফাটাতে থাকেন কনের আত্মীয়রা। তখনই মেজাজ হারান ওই যুবক।
গাড়ি নিয়ে পরপর কনের আত্মীয়দের পিষে দেন। চাকার তলায় পিষ্ট হন আটজন আত্মীয়। বিয়েবাড়িতে রক্তের বন্যা বয়ে যায়। বিয়ের আসরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক। তিনিই গাড়িতে আহতদের তুলে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়েছে। বাকিদের শারীরিক অবস্থার অবনতি হতেই জয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার একাধিক ভিডিও সংগ্রহ করে তদন্ত চলছে। যুবক ওই সময় মত্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। গাড়িটি উদ্ধার করে আটক করা হয়েছে। যুবকের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?