বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ১৮ : ৩১Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: গুটি গুটি পায়ে আসছে শীত। দিনে গরম, রাতে ঠান্ডা হাওয়ার শিরশিরানি জানান দিচ্ছে জাঁকিয়ে ঠান্ডা পড়তে আর বেশি দেরি নেই। শীতকালে দুপুরের মিঠে রোদ গায়ে মেখে কমলালেবু খাওয়ার মজাই আলাদা৷ এখনও পুরোপুরি শীতের আমেজ না এলেও বাজারে আসতে শুরু করেছে কমলালেবু৷ তবে দেখে ভাল মনে হলেও অনেক সময়েই কমলালেবু কিনতে গিয়ে ঠকে যেতে হয়। সেক্ষেত্রে কেনার আগে কয়েকটি উপায় জানলে সহজেই লেবু মিষ্টি কিনা বুঝতে পারবেন। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
কমলালেবু কেনার সময়ে আগে ওজন দেখে নিন। বেশি ওজন হলে বুঝতে হবে লেবু রসালো। আর রসালো লেবু স্বাদে মিষ্টি হয়।
মিষ্টি কমলালেবু চেনার অন্যতম উপায় বৃন্ত বা ডাঁটি। বলা ভাল, লেবু টক হবে না মিষ্টি, তা লেবুর বৃন্ত বলে দিতে পারে। আসলে যে কমলালেবু পাকা হয় তার বৃন্ত বাইরে বেরিয়ে থাকে৷ আর স্বাভাবিকভাবেই পাকা লেবু মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি৷
কেনার সময় কমলালেবুর খোসাও ভালভাবে যাচাই করে নিতে হবে। খোসা ঘন ও সবুজ হলে তা স্বাদে টক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে, যে লেবুর গায়ের রং গাঢ় কমলা, সেগুলি মিষ্টি বেশি হয়৷ খোসা রুক্ষ্ম প্রকৃতির হলেও লেবু মিষ্টি হয়। তবে কিছু লেবু মিষ্টি হলেও সেগুলির গা হলদে হয়, সেক্ষেত্রে খোসায় সবজে ভাব আছে কিনা দেখে নিতে হবে।
কমলালেবু মিষ্টি হলে সেগুলি থেকে সাধারণত সুগন্ধ বেরোয়৷ ফলে কেনার আগে লেবু থেকে মিঠে গন্ধ বেরচ্ছে কিনা গন্ধ শুঁকে দেখতে পারেন৷ মিষ্টি না হলে লেবু থেকে খানিকটা কাঁচা গন্ধ বেরবে। লেবু আঙুল দিয়ে টিপেও বুঝে নিতে পারেন মিষ্টি কিনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?