বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অগ্নিকাণ্ডে ঝাঁপিয়ে উদ্ধার সাত শিশুকে, অথচ হারিয়ে ফেললেন নিজের যমজসন্তানকেই, ঝাঁসির ট্র্যাজিক হিরো ইয়াকুব

দেবস্মিতা | ১৮ নভেম্বর ২০২৪ ১৮ : ১৩Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ দেখলেন ধোঁয়া বেরোচ্ছে। কিছুটা এগোতেই দেখতে পেলেন আগুন। আগুপিছু না ভেবে এগিয়ে গেলেন তার মধ্যে। একে একে উদ্ধার করে আনলেন পরপর সাতটি শিশুকে। প্রাণে বেঁচে গেল তারা। এদের উদ্ধার করতে গিয়ে ভুলে গিয়েছিলেন নিজের মেয়েদের কথা। তারাও ভর্তি হয়েছিল সেই হাসপাতালেই। এই ভয়াবহ দুর্ঘটনায় মারা গিয়েছে তারা। তাঁর দুই যমজ কন্যা সন্তান প্রাণ হারাল ভয়াবহ আগুনের গ্রাসে পড়ে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, ঝাঁসি হাসপাতালে। যমজসন্তানের ওই পিতার নাম ইয়াকুব মনসুরি। 

 

 

ইয়াকুব জানিয়েছেন, যখন আগুন লাগে তখন তিনি ঝাঁসি হাসপাতালের বাইরে ছিলেন। তিনি জানলা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে ভর্তি ছিল প্রচুর শিশু। অন্য অভিভাবকরাও চেয়েছিলেন ভেতরে ঢুকতে কিন্তু তাঁরা পারেননি। তিনি কোনওরকমে ঢুকে সাতটি শিশুকে উদ্ধার করেন। এরপর খেয়াল হয় তাঁর মেয়েরাও সেখানে ভর্তি রয়েছে। সেখানে আগুনের তীব্রতা এতটাই ছিল যে তাঁরা প্রবেশ করতে পারেননি সেখানে। পরে উদ্ধার হয় তাদের মৃতদেহ। 

 

 

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে শুক্রবার ঘটে ভয়াবহ দুর্ঘটনা। রাত ১০ টা ৩৫ নাগাদ মেডিক্যাল কলেজের নিওনেটাল ইনসেনটিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ধোঁয়ায় ভরে যায় চারদিক। হুড়োহুড়ি শুরু হয়। দমকলের ইঞ্জিন আসার আগেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডের কাচ ভেঙে শিশুদের উদ্ধার করা শুরু করেন। কিছুক্ষণ পর দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয় হাসপাতালে। শিশুদের দুটি ইউনিটের মধ্যে একটিতে আগুন লাগে। জানা গিয়েছে, শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। ৪৪টি শিশুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার জানিয়েছেন, প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ১০ শিশুর মৃত্যু হয়েছে। পরে আরও একজন মারা যায়। দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আইসিইউতে অগ্নি নির্বাপক যন্ত্রের মেয়াদ চার বছর আগে শেষ হয়ে গেছে। ঠিক কী কারণে দুর্ঘটনা তা জানতে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলেছে সরকার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া