রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ফুটপাতে মধ্যরাতে হাজির সাক্ষাৎ যম! কলকাতার রাস্তার সিসিটিভি ফুটেজে ভয়ানক খুনের দৃশ্য

Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৪ ১৮ : ০৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতার রাস্তায় নৃশংস হত্যাকাণ্ড। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন। মাঝবয়সি এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম, পরিচয় এখনও জানা যায়নি। খুনের ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ খতিয়ে দেখে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার মাঝরাতে। রাত দশটা নাগাদ জোড়াসাঁকো থানার পুলিশের কাছে খবর পৌঁছয়, মহাত্মা গান্ধী রোডের একটি হোটেলের সামনে অচৈতন্য অবস্থায় এক মাঝবয়সি ব্যক্তি পড়ে আছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেই সময় ব্যক্তির কোনও জ্ঞান ছিল না। তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

 

এরপরই মৃত্যুর কারণ খতিয়ে দেখা শুরু করে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মহাত্মা গান্ধী রোডের হোটেলের সামনে মাঝবয়সি ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করছে এক যুবক। এরপরই তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায়। 

 

রাতভর তল্লাশি অভিযান চালিয়ে ৩০ বছর বয়সি মহম্মদ সরফরাজ নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে গামছাটিও। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। কী কারণে ব্যক্তিকে খুন করা হল, তা ঘিরে যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া