বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | জি ২০ সম্মেলনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ব্রাজিল পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেবস্মিতা | ১৮ নভেম্বর ২০২৪ ১৬ : ০৬Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: জি ২০ সম্মেলন শুরু হচ্ছে ১৮ তারিখ সোমবার। দু'দিন ব্যাপী চলা এই অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সকালেই ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পৌঁছনোর পরই নিজের এক্স হ্যান্ডেলে সে কথা লিখে টুইট করেছেন তিনি। 

 

 

গত বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভারতের রাজধানী দিল্লিতে। এবার ১৯ তম জি ২০ অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলে। এই সম্মেলনে যোগ দিতে আসছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। এবারের থিম বিল্ডিং এ ন্যাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড এ সাসটেইনেবল প্ল্যানেট। গতবারের থিম ছিল এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত। মূলত বিশ্ব অর্থনীতিকে সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সমস্ত দেশের এক মঞ্চে সমবেত হয় এই জি ২০ সামিটে। 

 

 

জি ২০ প্রতিষ্ঠা হয় ১৯৯৯ সালে। মোট সদস্য দেশের সংখ্যা ১৯ টি। পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে দেশগুলিকে। প্রথম গ্রুপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং সৌদি আরব। দ্বিতীয় গ্রুপে রয়েছে রাশিয়া, ভারত, তুরস্ক এবং দক্ষিণ আফ্রিকা। তৃতীয় গ্রুপে রয়েছে মেক্সিকো, ব্রাজিল আর আর্জেন্টিনা। চতুর্থ গ্রুপের সদস্য যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং ইতালি। সর্বশেষ গ্রুপ বা পঞ্চম গ্রুপের সদস্য চিন, জাপান, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া। 

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাঁচ দিনের জন্য তিন দেশ সফরে বেড়িয়েছেন। ব্রাজিলে পৌঁছনোর আগে তিনি ছিলেন নাইজেরিয়ায়। প্রায় ১৭ বছর পর ভারতীয় কোনও প্রধানমন্ত্রী পা রাখলেন সে দেশে। কৃষিক্ষেত্র, ঔষুধপত্র, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, ডিজিটাল প্রযুক্তি প্রভৃতি বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। প্রসঙ্গত, প্রায় ৬০ হাজার ভারতীয়ের বাস সে দেশে। সেখানকার অধিবাসীদের উন্নতি এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত মজবুত হবে আলোচনার ফলে এমনটাই নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি। নাইজেরিয়ার বিশেষ সম্মানে সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার সম্মান মোদির আগে প্রথম বিদেশি হিসেবে একমাত্র পেয়েছেন কুইন এলিজাবেথ। নাইজেরিয়া সফর সেরে মোদি পৌঁছে গিয়েছেন ব্রাজিলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া