বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৪ ১৫ : ৪৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বেড়াতে গিয়ে রিসোর্টে তুমুল মজা করছিলেন তিন বান্ধবী। সকাল হতেই নেমে পড়েছিলেন সুইমিংপুলে। তবে তিনজনের কেউই জানতেন না সাঁতার। জলকেলি করতে করতে কেরামতি দেখাতে গিয়ে সুইমিংপুলের গভীরে চলে যান। তাতেই ঘটে বিপত্তি। সুইমিংপুলে স্নান করতে করতে একসঙ্গে মৃত্যু হল তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালোরের এক রিসোর্টে। তিন পড়ুয়াই মাইসোরের এক ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী। তাঁদের প্রত্যেকের বয়স ২০ বছর। একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। সাঁতার না জেনেই সুইমিংপুলে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি হল তাঁদের। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও।
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, তিন বান্ধবীই একসঙ্গে সুইমিংপুলে নেমেছিলেন। তাঁদের মধ্যে একজন প্রথমে গভীরে চলে যান। কিছুদূর যাওয়ার পরেই বিপত্তি ঘটে। তাঁরা কেউই সাঁতার জানতেন না। ফলে সেখান থেকে নিরাপদ জায়গায় আসার চেষ্টা করেও পারেননি। বান্ধবীকে উদ্ধার করতে আরেকজন এগিয়ে যান। সেই জায়গায় দু'জনেই আটকে পড়েন। পাড়ের কাছে যে বান্ধবী ছিলেন, অবশেষে তিনি বাকি দু'জনকে উদ্ধার করতে যান। এভাবে তিনজনেই সুইমিংপুলের গভীরে চলে যান। তবে বেশিক্ষণ থাকতে পারেননি। ডুবে মৃত্যু হয় তিনজনের।
এই ঘটনার আরও কিছুক্ষণ পর রিসোর্টের কর্মীরা এসে তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। গ্রেপ্তার করা হয়েছে রিসোর্টের ম্যানেজারকে। পুলিশ জানিয়েছে, সুইমিংপুলের পাশে কোনও লাইফগার্ড ছিল না। পুলের গভীরতাও উল্লেখ করা ছিল না। নিরাপত্তার ত্রুটি ছিল। ঘটনার তদন্ত জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?