বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'লস্কর ই তৈবার সিইও বলছি', গান শুনিয়ে আরবিআইয়ের সদর দপ্তরে হুমকি বোমা হামলার

দেবস্মিতা | ১৭ নভেম্বর ২০২৪ ০৫ : ২৯Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির কাঁটা তখন বেলা ১১ টা। প্রথমে ফোন করে দু'কলি গান। তারপর হুমকি বোমা মারা হবে! উল্টোদিক থেকে জিজ্ঞেস করা হল, কে বলছেন? উত্তর এল, সন্ত্রাস গোষ্ঠীর সিইও কথা বলছি। তারপর কেটে গেল ফোন। 

 

 

রবিবার সকালে আচমকাই একটি ফোন আসে আরবিআইয়ের সদর দপ্তরের হেল্প লাইন নম্বরে। ঘোর কাটতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। 

 

 

জানা গিয়েছে, ফোন করা হয়েছিল লস্কর ই তৈবার সিইও পরিচয় দিয়ে। পাকিস্তানের এই জঙ্গি সংগঠন, ২০০৮ সালে মুম্বই হামলার পিছনে ছিল। মুম্বই পুলিশ এই হুমকির ঘটনায় একটি মামলা দায়ের করে এবং কলকারীকে ট্র্যাক করার চেষ্টা করছে। গত কয়েক মাসে, এয়ার লাইন্সগুলোতে প্রচুর বোমার রাখার উড়ো খবর জানিয়ে ফোন এসেছে। এরপর জোর দেওয়া হয়েছে, বিমানকর্মী, যাত্রী এবং বিমানবন্দরের নিরাপত্তায়। 

 

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নাগপুর থেকে কলকাতা যাওয়ার একটি ইন্ডিগো ফ্লাইট, বোমার হুমকি পায়। এই ফোন আসার পর রায়পুরে জরুরি অবতরণ করে বিমানটি, পরে জানা যায় কলটি ভুয়ো। এই ভুয়ো কল আসার এটাই শেষ ঘটনা। 

 

 

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই ধরনের ভুল তথ্য ছড়ানোর জন্য কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, বোমার উড়ো হুমকি শুধু নাগরিকদের নিরাপত্তার অভাব বোধ করায় এমনটাই নয়, দেশের অর্থনৈতিক নিরাপত্তাও এতে ক্ষতিগ্রস্ত হয়। 

 

 

গত মাসে এরকম একটি প্রতারণার ঘটনায় ছত্তিশগড়ের একজনকে ধরা হয়। জানা যায় সে স্কুল ড্রপআউট। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরেও বুধবার বিকেলে একজন অপরিচিত লোকের কাছ থেকে বোমার হুমকি ফোন আসে বিকেল তিনটের দিকে। ফোনে তিনি জানান, একজন যাত্রী সেজে বিস্ফোরক নিয়ে বিমানবন্দরে ঢুকেছে। তারপর শুরু হয় তল্লাশি। এরকম কোনও সন্দেহভাজনের সন্ধান পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিত করতে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর চত্ত্বর। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া